বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় - সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর
advertisement
সিলেট বিভাগ

দিরাইয়ে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সমন্বয় সেলের প্রেস ব্রিফিং

দিরাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা সমন্বয় সেলের উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সনজীব সরকার, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, সেনাবাহিনীর ক্যাপ্টেন নাফাজ ও ক্যাপ্টেন মিনহাজ, বিজিবির নায়েক সুবেদার মুক্তার হোসেন, দিরাই প্রেসক্লাব সভাপতি আব্দুল বাছির, সহ-সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক মুজাহিদ সর্দার তালহা, অর্থ সম্পাদক সালমান মিয়া, প্রচার সম্পাদক উমেদ আলীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

প্রেস ব্রিফিংয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সনজীব সরকার বলেন, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের দিরাই উপজেলায় ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে মোট ৭৪টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬ হাজার ৯৪৩ জন। এছাড়াও দেশ ও বিদেশ থেকে ১ হাজার ২৯৮টি পোস্টাল ভোট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে পৌঁছেছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রচার করছেন যে এবারের নির্বাচনের ফলাফল দিতে দেরি হবে এটি সঠিক নয়। প্রতিটি কেন্দ্রেই ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসাররা ফলাফল ঘোষণা করবেন এবং সেগুলো সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে। যেহেতু এবার পোস্টাল ব্যালটের বিধান রয়েছে, সেজন্য চূড়ান্ত ফলাফল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে এবং সেখান থেকেই বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, এবারের নির্বাচনে বিপুল সংখ্যক সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। পুরো উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে, যাতে সাধারণ ভোটাররা নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

তিনি আরও জানান, উপজেলার ৭৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৩০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২৩টি সাধারণ ঝুঁকিপূর্ণ এবং ৭টি অতিঝুঁকিপূর্ণ কেন্দ্র। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নজরদারির জন্য ৫১টি সিসি ক্যামেরা বরাদ্দ দেওয়া হয়েছে, প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ছয়টি করে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি বাংলাদেশ পুলিশ থেকে ৩০টি বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে, যা সার্বক্ষণিক লাইভ মনিটরিংয়ে থাকবে।

এছাড়া প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় সশস্ত্র আনসার সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

শেষে তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর