বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় - সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর
advertisement
সিলেট বিভাগ

সিলেট-৬ আসন

ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এমরান চৌধুরীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা শঙ্কার কথা উল্লেখ করে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে তিনি সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এ অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে এমরান আহমদ চৌধুরী উল্লেখ করেন, সিলেট-৬ আসনের অন্তর্ভুক্ত গোলাপগঞ্জ উপজেলায় সেনাবাহিনী মোতায়েন থাকলেও বিয়ানীবাজার উপজেলায় এখনো সেনা মোতায়েন করা হয়নি। বারবার দাবি জানানো সত্ত্বেও এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ওই উপজেলায় নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।

এ ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন বিএনপির এই প্রার্থী। একই সঙ্গে বিভিন্ন এলাকায় ভোটারদের প্রভাবিত করতে অর্থ বিতরণের আশঙ্কার কথাও অভিযোগপত্রে তুলে ধরেন তিনি।

এমন পরিস্থিতিতে সিলেট-৬ আসনে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন এমরান আহমদ চৌধুরী। তিনি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর