বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় - সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর
advertisement
সিলেট বিভাগ

ভোটের আগে জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান বহিষ্কার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুইদিন আগে দল থেকে বহিস্কার হলেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান। সিলেট-৫ আসনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় তাকে বিএনপি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। 

শফিকুর রহমান বিএনপির মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। 

এর আগে জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোাসেন সেলিমসহ জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার আট নেতাকে বহিষ্কার করা হয়েছে। 

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দলীয় শৃঙ্খলা ও ঐক্য রক্ষায় এ ধরনের সিদ্ধান্ত অপরিহার্য। বহিষ্কারকালীন সময়ে শফিকুর রহমান দলের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ভবিষ্যতে সকল পর্যায়ের নেতাকর্মী দলীয় সিদ্ধান্ত মেনে চলবেন এবং সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর