মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে সেলিম উদ্দিনের জনসভা: গ্যাস সরবরাহের আইন পাশের প্রতিশ্রুতি

বিয়ানীবাজার পৌর শহরে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি কেন্দ্রের চারগজের মধ্যে মোবাইল নিয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করে বলেন, সন্ধ্যার মধ্যে এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। সাংবাদিকরা ঘরে বসে থাকবেন না; যদি ইসি নীল নকশার মতো নির্বাচন বাস্তবায়ন করতে চায়, আমরা হুদা কমিশনের মতো প্রতিবাদে প্রস্তুতি নেব।

সোমবার বিকালে আয়োজিত সভায় তিনি গ্যাস সরবরাহ ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজার বাসীর জন্য পার্লামেন্টে আইন পাশের মাধ্যমে দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এছাড়া তিনি জুলাই শহীদ যোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা বাস্তবায়নের প্রতিও জোর দেন।

সেলিম উদ্দিন বলেন, “আমরা কোনো নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানোর রাজনীতি করি না; আমরা ইনসাফের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে চাই। ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামী রাজনীতির মূল লক্ষ্য।”

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ভোট একটি আমানত। সঠিক ব্যবহারের মাধ্যমে দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারিত হয়। তাই ভয়ভীতি বা প্রলোভনে নয়, বিবেকের তাড়নায় সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বকে নির্বাচিত করতে হবে।


সিলেট-৬ আসন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এবং মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুনের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা জামায়াত নেতা হাকিম নাজিম উদ্দিন, আসন পরিচালক মউপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা জমির হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা জমির হোসাইন ও সদস্য সচিব মাওলানা মস্তফা উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, সেক্রেটারি মাওলানা আবুল কাশেম চৌধুরী, পৌর সেক্রেটারি মো. সাদুজ্জামান, শিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক এডভোকেট রফিকুল হাসান লোদী, সাবেক কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আরিফ হোসাইন, সাবেক স্কুল কার্যক্রম সম্পাদক ছিদ্দিক আহমদ, জেলা শিবির সেক্রেটারি আদিলুর রহমান, অর্থ সম্পাদক আহবাব হোসেন মুরাদ, উপজেলা সভাপতি ফাতেহুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী বাবুল আহমদ খান, আবু বকর নাসিম, আখনু হোসেন, বাবুল হোসেন, কানাডা প্রবাসী আব্দুল হামিদ ও যুক্তরাষ্ট্র প্রবাসী মাওলানা নুরুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুল ইসলাম, উপজেলা সভাপতি আশিকুর রহমান হেলাল, মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুন, লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রুকন উদ্দিন ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুনিবুর রহমান পাভেল।

জনসভায় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। জনসভা শেষে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণার শেষ দিন শেষ হয়।

এই সম্পর্কিত আরো