মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ভোটের নিরাপত্তা: সুনামগঞ্জে ৮৯ কেন্দ্র অতিঝুঁকিপূর্ণ

সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের ১২ উপজেলার মধ্যে নয় উপজেলায় মোট ৮৯টি ভোটকেন্দ্রকে অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া জেলায় দুর্গম ভোটকেন্দ্র ১৫৭টি এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২৪২টি রয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জ, সুনামগঞ্জ-৪ আসনের বিশ্বম্ভরপুর এবং সুনামগঞ্জ-৫ আসনের দোয়ারাবাজার উপজেলায় কোনো অতিঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র নেই। অন্যদিকে, সুনামগঞ্জ-১ আসনের চার উপজেলার মধ্যে তিন উপজেলায় ৩৮টি কেন্দ্র অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রস্তুতকৃত উপজেলাওয়ারী তথ্য অনুযায়ী—


সুনামগঞ্জ-২ আসনের দুই উপজেলায় অতিঝুঁকিপূর্ণ কেন্দ্র ১২টি, দুর্গম ৩০টি ও ঝুঁকিপূর্ণ ৩৭টি।

সুনামগঞ্জ-৩ আসনের দুই উপজেলায় অতিঝুঁকিপূর্ণ ২০টি, দুর্গম ১৪টি ও ঝুঁকিপূর্ণ ৫৯টি।

সুনামগঞ্জ-৪ আসনের দুই উপজেলায় অতিঝুঁকিপূর্ণ ১০টি, দুর্গম ১২টি ও ঝুঁকিপূর্ণ ৩৮টি।

এবং সুনামগঞ্জ-৫ আসনের দুই উপজেলায় অতিঝুঁকিপূর্ণ কেন্দ্র ৯টি, দুর্গম ১৮টি ও ঝুঁকিপূর্ণ ৩১টি।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া সাংবাদিকদের জানান, অতিঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ও মনিটরিং নিশ্চিত করা হবে। এসব কেন্দ্রে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেটসহ মোবাইল টিম, সিসি ক্যামেরা নজরদারি, একজন সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে তিনজন পুলিশ ও সশস্ত্র আনসার দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার ১২ উপজেলার মধ্যে ৮টি উপজেলা হাওরবেষ্টিত। জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ২০ লাখ ৮০ হাজার ৩৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এই সম্পর্কিত আরো