বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় - সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে ডিসি সারওয়ার

নির্বাচনের দায়িত্ব পালনে আমাদের সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণ করতে হবে

নির্বাচনের দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেছেন, “অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি একটি নৈতিক দায়িত্বও। জনগণের দেওয়া এই আমানতের খেয়ানত করার কোনো সুযোগ নেই। নির্বাচনের দায়িত্ব পালনে আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণ করতে হবে।”

সোমবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিসি মো. সারওয়ার আলম বলেন, “বিগত নির্বাচনগুলোতে অনিয়মের কারণে মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে। দিনের ভোট রাতে হওয়ার মতো অনিয়ম হয়েছে—এ ধরনের ঘটনা আর হতে দেওয়া হবে না। নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে হবে। আমি সিরাতুল মুস্তাকিমের লোক, আমার সঙ্গে সবাইকে সোজা পথে হাঁটতে হবে। ওলি-আউলিয়ার পুণ্যভূমিতে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। কোনো কর্মকর্তা অনিয়মে জড়িত হলে তার চাকরি থাকবে না।”

তিনি আরও বলেন, “মানুষের জরুরি প্রয়োজনে সাড়া না দেওয়ার একটি সংস্কৃতি আমাদের মধ্যে গড়ে উঠেছে। ফোন এলে অনেকেই বলেন—মিটিং আছে, পরে কল করুন। এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মুমিন হাই-এর সঞ্চালনায় সভায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান সুজন, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ পরিদর্শক জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল হক খান, কৃষি কর্মকর্তা সাজেদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, থানার ওসি ওমর ফারুক, উপজেলা শিক্ষা কর্মকর্তা নৃপেন্দ্র নাথ তালুকদার, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি আহমেদ ফয়সাল, সহ-সভাপতি আব্দুল হামিদ ও দপ্তর সম্পাদক আহমদ রেজা চৌধুরী।

সভায় বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান সুজন বলেন, “যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত থাকবে।”


অতিরিক্ত পুলিশ পরিদর্শক জাকির হোসেন বলেন, “সিলেটে সহিংসতার কোনো ইতিহাস নেই। আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশাবাদী।”

সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর