বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় - সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জ ও বাহুবলে বিএনপির বিশাল সমাবেশ

রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন—হুমায়ুন কবির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণায় নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় বিএনপি পৃথক দুটি বিশাল সমাবেশ করেছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে বাহুবল মীরপুর চৌহমুনী এবং সন্ধ্যা ৭টায় নবীগঞ্জ শহরের করিম রেস্ট হাউজে কেন্দ্রীয় বিএনপির তত্ত্বাবধানে এই সমাবেশ দুটি অনুষ্ঠিত হয়।

বাহুবল মীরপুর সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমদ চৌধুরী তুষার। বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নেতারা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুখলেছুর রহমান এবং বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া।

নবীগঞ্জের জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারার। সাধারণ সম্পাদক মজিদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি যুব মহাসচিব মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গৌছ। বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা ও প্রার্থীর পরিবারের সদস্যসহ অন্যান্য নেতৃত্ব।

বক্তৃতায় যুব মহাসচিব হুমায়ুন কবির বলেন, “আপনারা একবার রেজা কিবরিয়াকে নির্বাচিত করলে দেখবেন নবীগঞ্জ ও বাহুবলের উন্নয়ন কত দ্রুত ঘটতে পারে। স্বাধীনতার পর থেকে এই আসন অবহেলিত ছিল। রেজা নির্বাচিত হলে তিনি মন্ত্রীত্ব পাবেন, ইনশাআল্লাহ, এবং সবচেয়ে বেশি উপকৃত হবে এখানকার মানুষ।”

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে, কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি, বাজার ব্যবস্থায় সংস্কার এবং কৃষকের ঘামঝরা শ্রমের সঠিক মূল্য নিশ্চিত করা হবে। সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড বিতরণসহ সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে।

দুই সমাবেশে উপস্থিত ছিলেন নবীগঞ্জ ও বাহুবলের হাজারো নেতাকর্মী ও সমর্থক। দলমত নির্বিশেষে ধানের শীষের প্রতি ব্যাপক সমর্থনের ঢল লক্ষ্য করা গেছে।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর