গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে অবহেলার হাত থেকে মুক্ত করে একটি আধুনিক ও শিল্পায়িত জনপদ হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এড. এমরান আহমদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সিলেট-শেওলা স্থলবন্দর চারলেন মহাসড়ক বারইগ্রাম পর্যন্ত বর্ধিত করা হবে।
রোববার বিকালে বিয়ানীবাজার পৌর শহরে ধানের শীষের শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, বিয়ানীবাজার আমার মামার বাড়ি। এ জনপদের মধ্যে আমার অন্যরকম সম্মান শ্রদ্ধা রয়েছে। যেখানে আমার মায়ের নাড়ি পোতা সে জনপদের উন্নয়নে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো।
উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক হেলাল খান, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এম. এ মান্নান, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী, বিএনপি নেত্রী সৈয়দা আদিবা হোসেন, জেলা জমিয়তের সভাপতি মুফতি মুজিবুর রহমান, বিএনপি নেত্রী সাবিনা খান পপি, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হোসেন পুতুল, শিশু বিষয়ক সম্পাদক ছিদিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ খান এবং উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক গৌছ উদ্দিন, মোল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান, সাবেক পৌর কাউন্সিলর মিছবাহ উদ্দিন, জেলা কৃষক দল নেতা গুলজার আহমদ লায়েক, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামাল হোসেন এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুবাস সহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের অঙ্গ-সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা।