বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় - সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর
advertisement
সিলেট বিভাগ

ছাতকে মাটি কাটার অভিযোগে কৃষকদল নেতা ও এক্সকেভেটর চালকের কারাদণ্ড

সুনামগঞ্জের ছাতকে সরকারি বেতবাগান পুড়িয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে উপজেলা কৃষকদলের আহ্বায়ক মনির উদ্দিন তালুকদার ও এক্সকেভেটর চালক সাজিদ মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর এলাকার নাইন্দার হাওর থেকে সরকারি বেতবাগান পুড়িয়ে মাটি কাটার সময় তাদের আটক করা হয়। মনির উদ্দিন তালুকদার লক্ষিবাউর গ্রামের মৃত আলতাব আলী তালুকদারের ছেলে। তিনি সাবেক ইউপি সদস্য ও হাওরের বেরিবাঁধ রক্ষা প্রকল্পের (পিআইসি) ৬ নম্বর কমিটির সভাপতি। অপরদিকে, আটক এক্সকেভেটর চালক সাজিদ মিয়া কাড়ইলগাঁও গ্রামের মৃত মতকিন আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, লক্ষিবাউর এলাকায় প্রায় ৩১ একর জায়গাজুড়ে সরকারি বেতবাগান রয়েছে। ওই বাগানের একাংশে আগুন দিয়ে গাছপালা পুড়িয়ে মাটি কেটে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল অভিযুক্তরা। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল ছাতক উপজেলা পরিদর্শনে গেলে বিষয়টি তাঁর নজরে আসে। পরে তাঁর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অভিযুক্তদের দণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধ মাটি উত্তোলন কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

ছাতক উপজেলা নির্বাহী অফিসার ডিপ্লোমেসি চাকমা বলেন, সরকারি বেতবাগান পুড়িয়ে মাটি বিক্রির বিষয়টি সরাসরি পর্যবেক্ষণের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর