বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় - সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর
advertisement
সিলেট বিভাগ

ভোট কেন্দ্রে বিশৃঙ্খলাকারীদের কঠোরহস্তে দমন করা হবে কানাইঘাটে ডিসি সারওয়ার

সিলেটের জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোঃ সারওয়ার আলম বলেছেন সিলেট জেলায় ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্টু নিরপেক্ষ ও শান্তিপুর্ণ উৎসব মূখর পরিবেশে সম্পন্নের লক্ষে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অতীতের ৩টি নির্বাচন সুষ্টু হয়নি, দিনের ভোট রাতে হয়েছে, তবে এবারের নির্বাচন দেশের সেরা নির্বাচন হবে উল্লেখ করে সবাইকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের আহবান জানান তিনি।

জেলা প্রশাসক সারওয়ার আলম শনিবার (৭ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টায় কানাইঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মোঃ মেহদী হাসান শাকিলের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক আরো বলেন প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার সহ অন্যান্য বাহিনীর সদস্যরা দায়িত্বপালন করবেন।

নির্বাচনের দিন কেউ ভোট কেন্দ্র দখল, জাল ভোট প্রদান বা ব্যালেটে সিল মারার চেষ্টা করলে, কারো অস্তিত্ব থাকবেনা বলে তিনি হুশিয়ারী করেন এবং নির্বাচন নিয়ে অপ্রচার ও গুজবে কান না দেওয়ার আহবান জানান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলম, মেজর মোঃ জাযাউল ইহসান চৌধুরী, কানাইঘাট সেনা ক্যাম্পের ইনচার্জ আল-আমিন। সভায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর