বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় - সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর
advertisement
সিলেট বিভাগ

মাত্র দুইশ' টাকার মুর্তাবেত বিক্রির অপরাধে ভাতিজার হাতে চাচা খুন

মাত্র দুইশ' টাকার মুর্তাবেত বিক্রির বিষয়কে কেন্দ্র করে ভাতিজার হাতে খুন হলেন চাচা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু হানিফা (৫৫) ওই এলাকার মৃত ফিরোজ আলীর ছেলে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, ওসি রতন শেখ পিপিএম, ইন্সপেক্টর (তদন্ত)আরিফ ও ইন্সপেক্টর (অপারেশন) এসআই জহির, এসআই ফয়সাল ও সঙ্গীয় ফোর্স। হত্যাকাণ্ড পরবর্তী করণীয়  বর্জনীয় বিষয়ে স্থানীয়ভাবে আলাপ-আলোচনা করা হয়।

নিহতের পরিবার জানায়,  ঘটনার দিন বৃহস্পতিবার নিহত আবু হানিফার স্ত্রী বাড়ির সামনের জায়গা থেকে প্রতিবেশীর কাছে ২শ টাকার মুর্তাবেত বিক্রি করেন।এতে বাধা প্রদান করেন আবু হানিফার চাচাতো ভাইয়ের ছেলে তামিম। সন্ধ্যায় স্বামী কর্মস্থল থেকে বাড়িতে আসলে বিষয়টি তাঁকে অবহিত করেন স্ত্রী। পরে ভাতিজার কাছে এর কারণ জানতে চাইলে চাচা ও ভাতিজার মধ্যে তর্ক বেধে যায়। একপর্যায়ে চাচাকে লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন ভাতিজা তামিম। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

নিহতের বড় ছেলে মারজান বলেন, আমি ঘটনা শুনে গিয়ে দেখি বাবার বুকে লাঠি দিয়ে আঘাতসহ কিলঘুষি মেরেছে তামিম। তিনি বাবা হত্যার সঠিক বিচার দাবি করেন।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. শফিক সাংবাদিকদের জানান, রাত ৮টার দিকে সদর উপজেলার হালুয়ারগাঁও এলাকা থেকে আবু হানিফা নামের এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, মাত্র দুইশ' টাকার রাস্তার পাশে গজিয়ে ওঠা মুর্তা গাছ কাটার অপরাধে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে আমরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল স্যার) সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর