শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দুই কোটি ভাতাভোগীর কাছে পৌঁছে গেছে গণভোটের বার্তা: সিলেটে সমাজকল্যাণ সচিব প্রবাসীর স্ত্রীর সাথে অন্তরঙ্গ ভিডিও ফাঁস করে পরকীয়া প্রেমিকের ব্লাকমেইল, অতঃপর... সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম রোধে ১২ দফা দাবি বিএনপির দেউলিয়াত্ব আমার সামনে স্পষ্ট: চাকসু মামুন ভোটারদের উপস্থিতি বৃদ্ধি করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে: বিশ্বনাথে লুনা যুক্তরাজ্যে প্রাণবন্ত উৎসবে বঙ্গবীর ওসমানী ব্যাডমিন্টন প্রতিযোগিতা বিশ্বম্ভরপুরে নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত লালপাথরের লোভে পাহাড় নিঃশেষ: জৈন্তাপুরে সংঘবদ্ধ চক্রের তাণ্ডব হাত বাড়ালেই মাদক - গোলাপগঞ্জে ৫০-এর বেশি মাদক স্পট, নীরব প্রশাসন লাশ পোড়ানো মামলায় ছয় জনের ফাঁসি
advertisement
সিলেট বিভাগ

দুই কোটি ভাতাভোগীর কাছে পৌঁছে গেছে গণভোটের বার্তা: সিলেটে সমাজকল্যাণ সচিব

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেছেন, মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের প্রায় দুই কোটি ভাতাভোগীর কাছে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। ভাতাভোগী ও সেবাপ্রত্যাশীদের ভোটদানে উদ্বুদ্ধ করতে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সিলেট নগরীর বাগবাড়িতে সমাজসেবা কার্যালয়ের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে সিলেট বিভাগে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে ‘গণভোট বিষয়ে জনসাধারণকে অবহিতকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সচিব ড. আবু ইউছুফ বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রদত্ত লিফলেটগুলো সাধারণ জনগণকে নিজ নিজ অঞ্চলের ভাষায় সহজভাবে বোঝাতে হবে। কৃষক, শ্রমিকসহ খেটে খাওয়া মানুষকে গণভোটে অংশগ্রহণে উৎসাহিত করতে হবে। গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী হবে এবং ‘না’ দিলে কী হবে—এই বিষয়টি জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

তিনি অতীতের একনায়কতন্ত্রের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, অতীতে কীভাবে মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল, তা জনগণকে মনে করিয়ে দিতে হবে। একটি সুন্দর পরিবর্তনের জন্য গণভোটে ইতিবাচক ফলাফল প্রয়োজন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন গুজব প্রসঙ্গে সচিব বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবশ্যই অনুষ্ঠিত হবে। কোনো অপপ্রচারে এটি বন্ধ হবে না। ‘গণভোটে হ্যাঁ দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না’—এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে কর্মকর্তাদের সোচ্চার থাকতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে তিনি বলেন, জুলাই শহিদদের রক্তের ঋণ শোধ করতে হলে তাদের রক্ত দিয়ে লেখা 'জুলাই সনদ' বাস্তবায়ন করতে হবে। এই সনদ বাস্তবায়নের অন্যতম মাধ্যম হলো আসন্ন গণভোট সফল করা। ভোটের অধিকার ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখতে প্রত্যেক নাগরিকের এই প্রক্রিয়ায় অংশগ্রহণ জরুরি।

বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার সারওয়ার মামুন চৌধুরী। সভায় সিলেট বিভাগের চার জেলার উপপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

দুই কোটি ভাতাভোগীর কাছে পৌঁছে গেছে গণভোটের বার্তা: সিলেটে সমাজকল্যাণ সচিব

প্রবাসীর স্ত্রীর সাথে অন্তরঙ্গ ভিডিও ফাঁস করে পরকীয়া প্রেমিকের ব্লাকমেইল, অতঃপর...

সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম রোধে ১২ দফা দাবি

বিএনপির দেউলিয়াত্ব আমার সামনে স্পষ্ট: চাকসু মামুন

ভোটারদের উপস্থিতি বৃদ্ধি করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে: বিশ্বনাথে লুনা

যুক্তরাজ্যে প্রাণবন্ত উৎসবে বঙ্গবীর ওসমানী ব্যাডমিন্টন প্রতিযোগিতা

বিশ্বম্ভরপুরে নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালপাথরের লোভে পাহাড় নিঃশেষ: জৈন্তাপুরে সংঘবদ্ধ চক্রের তাণ্ডব

হাত বাড়ালেই মাদক গোলাপগঞ্জে ৫০-এর বেশি মাদক স্পট, নীরব প্রশাসন

লাশ পোড়ানো মামলায় ছয় জনের ফাঁসি