বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় - সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর
advertisement
সিলেট বিভাগ

প্রবাসীর স্ত্রীর সাথে অন্তরঙ্গ ভিডিও ফাঁস করে পরকীয়া প্রেমিকের ব্লাকমেইল, অতঃপর...

প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ও অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ও ছবি কৌশলে সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম শোয়েব আহমদ (২৫)। তিনি পেশায় একটি মিষ্টির দোকানের কর্মচারী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটক ব্যবহারকারী হিসেবে পরিচিত।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই উপজেলার শিমুলতলা গ্রামের গুলজার মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, টিকটকের মাধ্যমে প্রবাসীর স্ত্রীর সঙ্গে শোয়েব আহমদের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। গত ১৪ ও ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে স্বামী–স্ত্রীর পরিচয় ব্যবহার করে সুনামগঞ্জ শহরের কালী বাড়ি মোড় এলাকায় একটি আবাসিক হোটেলে কক্ষ ভাড়া নিয়ে তারা অবস্থান করেন।

পুলিশ জানায়, ওই সময় ভুক্তভোগীর মোবাইলে সংরক্ষিত ব্যক্তিগত কিছু ভিডিও ও ছবি কৌশলে নিজের মোবাইলে স্থানান্তর করে নেন অভিযুক্ত। পরবর্তীতে প্রবাসী স্বামী ওমান থেকে দেশে ফেরার পর ভুক্তভোগী ওই যুবকের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।

একপর্যায়ে অভিযুক্ত যুবক নিজের ফেসবুক আইডি ব্যবহার করে ভুক্তভোগীর স্বামী–স্ত্রীর ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ (পিপিএম) জানান, ভুক্তভোগী নারী তার স্বামীসহ থানায় উপস্থিত হয়ে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণসহ লিখিত অভিযোগ করেন। অভিযোগটি তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে এসআই জহির হোসেন-কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্তের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলমান।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর