শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দুই কোটি ভাতাভোগীর কাছে পৌঁছে গেছে গণভোটের বার্তা: সিলেটে সমাজকল্যাণ সচিব প্রবাসীর স্ত্রীর সাথে অন্তরঙ্গ ভিডিও ফাঁস করে পরকীয়া প্রেমিকের ব্লাকমেইল, অতঃপর... সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম রোধে ১২ দফা দাবি বিএনপির দেউলিয়াত্ব আমার সামনে স্পষ্ট: চাকসু মামুন ভোটারদের উপস্থিতি বৃদ্ধি করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে: বিশ্বনাথে লুনা যুক্তরাজ্যে প্রাণবন্ত উৎসবে বঙ্গবীর ওসমানী ব্যাডমিন্টন প্রতিযোগিতা বিশ্বম্ভরপুরে নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত লালপাথরের লোভে পাহাড় নিঃশেষ: জৈন্তাপুরে সংঘবদ্ধ চক্রের তাণ্ডব হাত বাড়ালেই মাদক - গোলাপগঞ্জে ৫০-এর বেশি মাদক স্পট, নীরব প্রশাসন লাশ পোড়ানো মামলায় ছয় জনের ফাঁসি
advertisement
সিলেট বিভাগ

ভোটারদের উপস্থিতি বৃদ্ধি করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে: বিশ্বনাথে লুনা

ভোটারদের উপস্থিতি বৃদ্ধি করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে—এমন আহ্বান জানিয়েছেন বিএনপি নেত্রী তাহসিনা রুশদী লুনা। তিনি বলেন, একটি চক্র নির্বাচনকে ঘিরে গোপনে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটের দিন ফজরের নামাজ আদায় করেই বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ভোটকেন্দ্রে অবস্থান নিতে হবে এবং ভোট গণনা শেষে ফলাফল নিয়েই কেন্দ্র ত্যাগ করতে হবে।

তিনি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীষের সমর্থনে বিশ্বনাথ সরকারি কলেজ গেটের সামনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এলাকার প্রবীণ মুরব্বী মফিজুর রহমান-এর সভাপতিত্বে এবং যুবদল নেতা রুমেল আলী ও আমির আলী-এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের দু’বারের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্বাস আলী, সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, উপজেলা জমিয়তে ওলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, যুক্তরাজ্য বিএনপি নেতা ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হালিম, যুক্তরাজ্যের ব্রাডফোর্ড যুবদলের সভাপতি রুহেল মিয়া, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মুজিব আহমদ মনির, যুক্তরাজ্য বিএনপি নেতা ও উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি খলিলুর রহমান, বিএনপি নেতা মাহতাব উদ্দিন, শ্রমিক নেতা দিলোয়ার হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এ কে রাজু, ছাত্রনেতা শেখ শাহজাহান ও আব্দুর রব।

জনসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রায়হান আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

দুই কোটি ভাতাভোগীর কাছে পৌঁছে গেছে গণভোটের বার্তা: সিলেটে সমাজকল্যাণ সচিব

প্রবাসীর স্ত্রীর সাথে অন্তরঙ্গ ভিডিও ফাঁস করে পরকীয়া প্রেমিকের ব্লাকমেইল, অতঃপর...

সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম রোধে ১২ দফা দাবি

বিএনপির দেউলিয়াত্ব আমার সামনে স্পষ্ট: চাকসু মামুন

ভোটারদের উপস্থিতি বৃদ্ধি করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে: বিশ্বনাথে লুনা

যুক্তরাজ্যে প্রাণবন্ত উৎসবে বঙ্গবীর ওসমানী ব্যাডমিন্টন প্রতিযোগিতা

বিশ্বম্ভরপুরে নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালপাথরের লোভে পাহাড় নিঃশেষ: জৈন্তাপুরে সংঘবদ্ধ চক্রের তাণ্ডব

হাত বাড়ালেই মাদক গোলাপগঞ্জে ৫০-এর বেশি মাদক স্পট, নীরব প্রশাসন

লাশ পোড়ানো মামলায় ছয় জনের ফাঁসি