শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দুই কোটি ভাতাভোগীর কাছে পৌঁছে গেছে গণভোটের বার্তা: সিলেটে সমাজকল্যাণ সচিব প্রবাসীর স্ত্রীর সাথে অন্তরঙ্গ ভিডিও ফাঁস করে পরকীয়া প্রেমিকের ব্লাকমেইল, অতঃপর... সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম রোধে ১২ দফা দাবি বিএনপির দেউলিয়াত্ব আমার সামনে স্পষ্ট: চাকসু মামুন ভোটারদের উপস্থিতি বৃদ্ধি করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে: বিশ্বনাথে লুনা যুক্তরাজ্যে প্রাণবন্ত উৎসবে বঙ্গবীর ওসমানী ব্যাডমিন্টন প্রতিযোগিতা বিশ্বম্ভরপুরে নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত লালপাথরের লোভে পাহাড় নিঃশেষ: জৈন্তাপুরে সংঘবদ্ধ চক্রের তাণ্ডব হাত বাড়ালেই মাদক - গোলাপগঞ্জে ৫০-এর বেশি মাদক স্পট, নীরব প্রশাসন লাশ পোড়ানো মামলায় ছয় জনের ফাঁসি
advertisement
সিলেট বিভাগ

তারেক রহমানের নেতৃত্ব হাওরবাসীর স্বপ্ন পূরণ হবে: মিফতাহ সিদ্দিকী

জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী বলেন, তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন তিনি আপনাদের কামরুল। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলে কামরুলকে বিজয়ী করতে হবে। জনতার কামরুলকে হাওরাঞ্চলের জনগণ ১২ ফেব্রুয়ারী ধানের শীষে বিপুল ভোটে বিজয়ী করবে। কামরুলকে বিজয়ী করলে হাওরবাসীর উন্নয়নে কাজ করবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে জামালগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক সাচনা বাজারে বটতলায় ধানের শীষের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, অতীতে প্রতিশ্রুতি দিয়ে আপনাদের বার বার প্রতারিত করা হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে হাওরবাসীর স্বপ্ন পূরণ হবে। আমরা ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড এর মাধ্যমে মা- বোনেদের আলাদা সঞ্চয়ের সুযোগ তৈরি হবে। কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে কৃষি ঋণের ব্যবস্থা করা হবে। অতীতে আমরা কৃষি ঋণ মওকুফ করেছি, ভবিষ্যতেও করব। একটি দল স্বাধীনতার কথা মূখে না নিয়ে ২৪ নিয়ে গর্ব করে। ২৪ এর অভুত্থান একা কোনো দলের কৃতিত্ব নয়, ছাত্র-জনতা সহ ফ্যাসিস্ট বিরোধী সকল দলের কৃতিত্ব রয়েছে। যারা দেশের স্বাধীনতার বিরোধী ,তাদের ভোটের মাধ্যমে বয়কট করতে হবে। জামায়াতের নেতারা শীল বানিয়ে জাল ভোট দিয়ে জিততে চায়,তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। কোন এজেন্ট প্রিজাইডিং  অফিসারের স্বাক্ষর না নিয়ে বের হবেন না। আপানারা সকলেই একেকজন কামরুল হতে হবে। ১২ ফেব্রুয়ারী স্বাধীনতার প্রতিক ধানের শীষের বিজয় হবে। ইনশাআল্লাহ 

সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান কামরুল প্রধান বক্তা হিসেবে তাঁর বক্তব্যে বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস। এই নির্বাচন আগামীর বাংলাদেশ গড়ার নির্বাচন। ১২ ফেব্রুয়ারী জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। নেতাকর্মীদের তিনি বলেন, নির্বাচন খুব কাছাকাছি চলে এসেছে, আপনাদের ঘরে বসে থাকার সুযোগ নেই। প্রত্যেক ঘরে ঘরে গিয়ে মা বোনদের কাছে ধানের শীষের জন্য দোয়া চাইতে হবে।  সুনামগঞ্জ ১ আসন সবচেয়ে বেশি অবহেলিত। জামালগঞ্জের সুরমা নদীর ব্রীজের খবর কেউ রাখে না। আপনাদের ভোটে নির্বাচিত হলে সুরমা নদীর ব্রীজ সহ জামালগঞ্জের উন্নয়নে আমি অগ্রণী ভূমিকা পালন করব। আমি বিশ্বাস করি আগামী ১২ই ফেব্রুয়ারী ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের বিজয় হবে। ইনশাআল্লাহ 

জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শফিকুর রহমান এর সভাপতিত্বে ১য় যুগ্ম আহবায়ক মোঃ আজিজুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির স্বাক্ষর প্রাপ্ত সদস্য এডভোকেট আব্দুল হক , কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, সাবেক এমপি নজির হোসেন এর সহধর্মিণী সালমা নজির, জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ,জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল মুনসুর শওকত, উপজেলা ,উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল হক আফিন্দী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম হেলাল, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব ও জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মু.রশীদ আহমদ, জামালগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মালিক , সাবেক সাধারণ সম্পাদক শাহ মোঃ শাজাহান , যুগ্ম আহবায়ক আজাদ হোসেন বাবলু, মাছুম মাহমুদ তালুকদার। আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন,সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাসুক মিয়া তালুকদার , উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, বর্তমান আহবায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, উপজেলা কৃষকদলের আহবায়ক মোবারক হোসেন, সদস্য সচিব আসাদ নূর সাদী, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান, সদস্য সচিব আদনান ফয়েজ শুভ। এসময় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর ও তাহিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ সহ হাজারো জনতা। 

উপজেলার ৬ টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা পৃথকভাবে মিছিল নিয়ে সাচনা বাজারের পথসভাকে জনসভায় পরিনত করেন। দীর্ঘদিন পর নেতাকর্মীরা ঢাক ঢোল বাজিয়ে আনন্দ উল্লাসে নির্বাচনী স্লোগানে সাচনা বাজার মুখরিত করেছেন।

এই সম্পর্কিত আরো

দুই কোটি ভাতাভোগীর কাছে পৌঁছে গেছে গণভোটের বার্তা: সিলেটে সমাজকল্যাণ সচিব

প্রবাসীর স্ত্রীর সাথে অন্তরঙ্গ ভিডিও ফাঁস করে পরকীয়া প্রেমিকের ব্লাকমেইল, অতঃপর...

সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম রোধে ১২ দফা দাবি

বিএনপির দেউলিয়াত্ব আমার সামনে স্পষ্ট: চাকসু মামুন

ভোটারদের উপস্থিতি বৃদ্ধি করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে: বিশ্বনাথে লুনা

যুক্তরাজ্যে প্রাণবন্ত উৎসবে বঙ্গবীর ওসমানী ব্যাডমিন্টন প্রতিযোগিতা

বিশ্বম্ভরপুরে নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালপাথরের লোভে পাহাড় নিঃশেষ: জৈন্তাপুরে সংঘবদ্ধ চক্রের তাণ্ডব

হাত বাড়ালেই মাদক গোলাপগঞ্জে ৫০-এর বেশি মাদক স্পট, নীরব প্রশাসন

লাশ পোড়ানো মামলায় ছয় জনের ফাঁসি