মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জনতার এমপি হতে চাই ১১ দফা ইশতেহার ঘোষণাকালে বিএনপি প্রার্থী নুরুল

সেফ সুনামগঞ্জ, সেভ সুনামগঞ্জ’ শ্লোগানকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ১১ দফা ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের শহীদ জগতজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করা হয়।  

ঘোষিত ইশতেহারে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করা হয়। নারী, শিশু ও প্রবীণদের নিরাপত্তা, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন এবং রাজনৈতিক সহিংসতা রোধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করা হয়। এছাড়াও  হাওরের জনপদের কৃষি, অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ শিক্ষা এবং সাস্থ্যের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে।  

বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচির আলোকে সুনামগঞ্জ-৪ আসনকে একটি নিরাপদ, কর্মসংস্থানমুখী ও মর্যাদাশীল জনপদে রূপান্তর করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নুরুল ইসলাম নুরুল।

তিনি বলেন, এই ইশতেহার কোনো প্রতিশ্রুতি নয়, এটি একটি দায়বদ্ধ অঙ্গীকার। সুনামগঞ্জ সরকারি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর, সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ও আইসিইউ চালু, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকীকরণ এবং প্রত্যন্ত এলাকায় মোবাইল মেডিকেল সার্ভিস ও নৌ-এম্বুলেন্স চালুর ব্যবস্থা গ্রহণসহ সুনামগঞ্জের মৌলিক সকল বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।

বিএনপি প্রার্থী আরও বলেন, আমি ক্ষমতার এমপি হতে চাই না, জনতার এমপি হতে চাই। আপনাদের নিরাপত্তার প্রহরী হয়ে পাশে থাকতে চাই।” তিনি ‘সেফ সুনামগঞ্জ, সেভ সুনামগঞ্জ’ বাস্তবায়নে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ জানান।

এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো