বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় - সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে বসতবাড়ির কলেজ ছাত্র খুন

কানাইঘাটে বসতবাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে ইসমাঈল আহমদ নোবেল (২০) নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শনিবার (সকাল ১০টা) উপজেলার বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে নিহতের নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নোবেল মুক্তাপুর গ্রামের হারিছ উদ্দিনের ছেলে এবং কানাইঘাট সরকারি কলেজের শিক্ষার্থী।

নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে পাশের বাড়ির সৌদি আরব প্রবাসী জয়নাল আহমদের সঙ্গে বাড়ির পেছনের সীমানা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। জয়নাল আহমদের উগ্র আচরণের কারণে নোবেল ও তার পরিবার দীর্ঘদিন ধরে বসতঘরের পেছনের অংশে কোনো ধরনের কাজ করতে পারছিলেন না।

শনিবার সকালে বসতঘরের লিন্টারের নিচে মাটি ভরাটের কাজ শুরু করলে এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন জয়নাল আহমদ ও তার দুই ছেলে ইসলাম উদ্দিন এবং লোকমান আহমদ। একপর্যায়ে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নোবেলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ স্বজনদের।

এ সময় নোবেলকে বাঁচাতে এগিয়ে গেলে তার মা দিলারা বেগম ও চাচাতো ভাই নাবিদকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহত দুজন বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর অভিযুক্ত জয়নাল আহমদ, তার দুই ছেলে ইসলাম উদ্দিন ও লোকমান আহমদসহ পরিবারের সদস্যরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। বর্তমানে তাদের বসতঘর তালাবদ্ধ রয়েছে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বসতবাড়ির সীমানা জমি সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর