বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে প্রশাসনের অভিযানে সুরমানদীতে বাঁধ অপসারণ

কানাইঘাট সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া লোভারমুখ নামক স্থানে সুরমা নদীর উপর দিয়ে যান চলাচালের জন্য অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাপস চক্রবর্তী তুষারের নেতৃত্বে এক যৌথ অভিযানে এ বাধঁ অপসারণ করা হয়।

জানা যায় লোভারমুখ নামক স্থানে একটি চক্র সুরমা নদীতে বালুর বস্তা ফেলে বাধঁ নির্মাণ করে পাথর কোয়ারী হতে ট্রাক্টর যোগে পাথর পরিবহণ করে আসছে। এমন অভিযোগের খবর পেয়ে কানাইঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ এ বাধঁ অপসারণের লক্ষে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিজিবি, পুলিশ ও অনসার সদস্যদের পাশাপাশি উপজেলা ভুমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষার জানান, লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধ ভাবে পাথর পরিবহন বন্ধে স্থানীয় প্রশাসন কঠোর রয়েছে। বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে পাথর বোঝাই ট্রাক্টরগাড়ি আটক করা হয় এবং পাথরগুলো জব্দ করে রাখা হয়েছে। সম্প্রতি চরিপাড়া লোভারমুখ নামক স্থানে সুরমা নদীর উপর একটি চক্র অবৈধ ভাবে বালুর বস্তা ফেলে গাড়ি যাতায়াতের জন্য বাঁধ নির্মাণ করে। খবর পেয়ে আমরা তা অপসারণ করেছি।

এই সম্পর্কিত আরো