হাওরাঞ্চলের কৃষকদের জন্য মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী শেখ মো. নূরে আজম। তাঁর উদ্যোগে বালাগঞ্জের হাওনিয়ার হাওরে তাঁর পিতা মরহুম হাজী শেখ মো. আব্দুল জব্বারের স্মরণে নির্মিতব্য একটি কৃষক ছাউনির ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের হাওনিয়ার হাওরের টেকার মাঠের দক্ষিণ (বেকুয়া) এলাকায় এই কৃষক ছাউনিটির ঢালাই কাজের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে মোনাজাতের মাধ্যমে ঢালাই কাজের উদ্বোধন করেন জামিয়া গহরপুর সিলেটের মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল কাইয়ুম (হাজীপুরী)। বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলালের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, যুবনেতা সুহেল বারী, মাওলানা রায়হান আহমদ, মো. আফজল খান, এমরান আহমদ বিজয় ও আলমগীর আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি মো. তজমুল আলী, আফতাব মিয়া, নেফুর আলী, মো. নমরু মিয়া, হরুপ মিয়া, গেদু মিয়া, দিলু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, প্রবাসী সমাজকর্মী শেখ মো. নূরে আজমের এই উদ্যোগ হাওরপাড়ের কৃষকদের জন্য একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা কৃষি কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁরা এই মহতি উদ্যোগের প্রশংসা করেন এবং উদ্যোক্তার সার্বিক সফলতা কামনা করেন।
আলাপকালে উদ্যোগকর্তা শেখ মো. নূরে আজম বলেন, হাওরাঞ্চলের কৃষকরা ঝড়-বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করেন। তাঁদের কষ্টের কথা বিবেচনা করেই আমার পিতা মরহুম হাজী শেখ মো. আব্দুল জব্বারের স্মরণে নিজস্ব ভূমিতে এই কৃষক ছাউনি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। এতে কৃষকরা বিশ্রাম নেওয়া ও দুর্যোগকালীন আশ্রয়ের সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও হাওরাঞ্চলের মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।