মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটের ৮১টি ভোটকেন্দ্র থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায়

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সকল ভোটকেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে। এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৫৮টি। এর মধ্যে কানাইঘাট উপজেলার ৮১টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ পুরোদমে চলছে।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মেহদী হাসান শাকিল জানান, ইতোমধ্যে প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। বাকি কেন্দ্রগুলোতে আগামী বৃহস্পতিবারের মধ্যেই ক্যামেরা স্থাপন কার্যক্রম শেষ হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এছাড়াও ভোটকেন্দ্রের আশপাশ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্র সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় থাকবে, যাতে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহদী হাসান শাকিল জানান, ভোটগ্রহণের দিন কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরো