মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় নির্বাচনী নিরাপত্তায় বিজিবির ব্যাপক প্রস্তুতি, মোতায়েন ৩৩০ প্লাটুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে মৌলভীবাজার জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কুলাউড়া সরকারি কলেজে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর নির্বাচনী অস্থায়ী ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

তিনি জানান, নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষায় সরাইল রিজিয়নের ৪টি সেক্টরের আওতাধীন ১৩টি ব্যাটালিয়নের মোট ৩৩০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে ১ ফেব্রুয়ারি থেকেই বিজিবি পূর্ণমাত্রায় মাঠে কাজ করছে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের আওতাধীন ৫টি উপজেলায় (৩টি সংসদীয় আসনে) নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ৪টি বেইজ ক্যাম্পে ১৫ প্লাটুন বিজিবি সদস্য নিয়োজিত রয়েছে বলে জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা এবং মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি দায়িত্ব পালন করছে। নির্বাচনী দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে বিজিবি সদস্যরা ২১ সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

চোরাচালান ও অপরাধ দমন প্রসঙ্গে লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সরাইল রিজিয়নের বিভিন্ন ইউনিট গত ১ নভেম্বর ২০২৫ থেকে ২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত পরিচালিত অভিযানে ৭২ জন আসামিসহ প্রায় ২০৬ কোটি ৫৬ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক উদ্ধার করেছে।

এ সময় ২টি বিদেশি পিস্তলসহ ৫টি আগ্নেয়াস্ত্র, ১টি ভারতীয় পাইপগান, ২টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গোলাবারুদ এবং ২৪টি ডেটোনেটর জব্দ করা হয়।

তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক ফিরোজ হোসেন উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো