মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

চুনারুঘাটে ২২ কেজি গাজাসহ আটক দুই

হবিগঞ্জের চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযানে ২২ কেজি  গাঁজাসহ ২ জন মাদক কারবারি আটক, মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়েছে। 

শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় হবিগঞ্জ  জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান পরিচালনা করে চুনারুঘাট উপজেলার আমতলী বাজারের বাসির মিয়ার ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর হতে ২২ কেজি গাঁজাসহ  বাহুবল উপজেলার বৃন্দাবন চা বাগানের রাজন রবি দাস (২৪) ও অক্ষয় কর্মকার (২৬)কে আটক করা হয়েছে। 

এসময় একটি মাইক্রোবাস জব্দ করা হয়। এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলা রুজু করা হয়েছে। 

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সম্পর্কিত আরো