শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সাংবাদিকদের হাতকড়া পরিয়ে হেনস্তা: সেই এসিল্যান্ডকে সরিয়ে সিলেটে বদলি বিপাকে প্রবাসীর পরিবার - জকিগঞ্জে বেড়িবাঁধের ইট চুরি ঠেকাতে গিয়ে হামলার অভিযোগ কোম্পানীগঞ্জে জব্দ বালু থেকে লুটের অভিযোগ দুলাল-কাজল সিন্ডিকেটের বিরুদ্ধে! সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কর্তন: নিরাপত্তা দাবিতে মানববন্ধন দপ্তরে দপ্তরে অভিযোগ - গোয়াইনঘাটে রাতের আঁধারে টিলা ও কবরস্থান উচ্ছেদ অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের ২০টি বাতিলের সুপারিশ সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ বিশ্ব অটিজম দিবস আজ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুবোধ রঞ্জনকে বিদায় সংবর্ধনা

দীর্ঘ ৩৮ বছর নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা শেষে অবসর গ্রহণ করেছেন বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুবোধ রঞ্জন পাল। এ উপলক্ষে বুধবার (২৮ জানুয়ারি) বিদ্যালয় মাঠে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমেরিকা প্রবাসী ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বশির আহমদের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এনাম হোসেন লালা মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মাহফুজুল ইসলাম নমির ও ফজল খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যাপক ও যুক্তরাজ্য প্রবাসী মো. নূরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গফ্ফার ও আজিজুর রহমান, জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি ও জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সাবেক সিনিয়র শিক্ষক মকবুল হোসেন, সহকারী প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনসার আলী, কালিজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন, আল-এমদাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌছ আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সালাম। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মোহাম্মদ হাবিবুর রহমান এবং গীতা পাঠ করেন তনজ বিশ্বাস তন্ময়।

অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক সুবোধ রঞ্জন পালকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি প্রবাসী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বক্তারা তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।

এই সম্পর্কিত আরো

সাংবাদিকদের হাতকড়া পরিয়ে হেনস্তা: সেই এসিল্যান্ডকে সরিয়ে সিলেটে বদলি

বিপাকে প্রবাসীর পরিবার জকিগঞ্জে বেড়িবাঁধের ইট চুরি ঠেকাতে গিয়ে হামলার অভিযোগ

কোম্পানীগঞ্জে জব্দ বালু থেকে লুটের অভিযোগ দুলাল-কাজল সিন্ডিকেটের বিরুদ্ধে!

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কর্তন: নিরাপত্তা দাবিতে মানববন্ধন

দপ্তরে দপ্তরে অভিযোগ গোয়াইনঘাটে রাতের আঁধারে টিলা ও কবরস্থান উচ্ছেদ

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের ২০টি বাতিলের সুপারিশ

সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ

বিশ্ব অটিজম দিবস আজ

মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫