শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সাংবাদিকদের হাতকড়া পরিয়ে হেনস্তা: সেই এসিল্যান্ডকে সরিয়ে সিলেটে বদলি বিপাকে প্রবাসীর পরিবার - জকিগঞ্জে বেড়িবাঁধের ইট চুরি ঠেকাতে গিয়ে হামলার অভিযোগ কোম্পানীগঞ্জে জব্দ বালু থেকে লুটের অভিযোগ দুলাল-কাজল সিন্ডিকেটের বিরুদ্ধে! সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কর্তন: নিরাপত্তা দাবিতে মানববন্ধন দপ্তরে দপ্তরে অভিযোগ - গোয়াইনঘাটে রাতের আঁধারে টিলা ও কবরস্থান উচ্ছেদ অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের ২০টি বাতিলের সুপারিশ সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ বিশ্ব অটিজম দিবস আজ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫
advertisement
সিলেট বিভাগ

বালাগঞ্জে ১৯৮৯ এসএসসি ব্যাচের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বালাগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের ১৯৮৯ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি–২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বালাগঞ্জ উপজেলার দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এই মানবিক উদ্যোগে অর্থায়ন করেন ১৯৮৯ ব্যাচের শিক্ষার্থী ও বিভিন্ন দেশে অবস্থানরত সমাজকর্মী-শিক্ষানুরাগীরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন খাঁপুর গ্রামের আব্দুল আজিজ মাসুক, আনোয়ারপুর গ্রামের আব্দুল ওয়ালী সেজন, আলাপুর গ্রামের খলিলুর রহমান শামীম, সিরাজপুর গ্রামের আমিরুজ্জামান আমির আলী, শাহীন আহমদ, আব্দুল কাদির সেলিম, মুহাম্মদপুর গ্রামের মনসুর আহমদ জলফু, সায়েক আহমদ, কলুমা গ্রামের জালাল আহমদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ–ওসমানী নগর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. মো. এনামুল হক সরদার। সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ. ফ. ম. শামীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান, গোয়ালা বাজার আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, নলজুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসিদ আলী, দেওয়ান বাজার সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলম, ইউপি সদস্য বাবরু মিয়া, সাংবাদিক শাহ মো. হেলালসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আহমদ আলী এবং পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু।

বক্তারা এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরো

সাংবাদিকদের হাতকড়া পরিয়ে হেনস্তা: সেই এসিল্যান্ডকে সরিয়ে সিলেটে বদলি

বিপাকে প্রবাসীর পরিবার জকিগঞ্জে বেড়িবাঁধের ইট চুরি ঠেকাতে গিয়ে হামলার অভিযোগ

কোম্পানীগঞ্জে জব্দ বালু থেকে লুটের অভিযোগ দুলাল-কাজল সিন্ডিকেটের বিরুদ্ধে!

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কর্তন: নিরাপত্তা দাবিতে মানববন্ধন

দপ্তরে দপ্তরে অভিযোগ গোয়াইনঘাটে রাতের আঁধারে টিলা ও কবরস্থান উচ্ছেদ

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের ২০টি বাতিলের সুপারিশ

সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ

বিশ্ব অটিজম দিবস আজ

মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫