শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সাংবাদিকদের হাতকড়া পরিয়ে হেনস্তা: সেই এসিল্যান্ডকে সরিয়ে সিলেটে বদলি বিপাকে প্রবাসীর পরিবার - জকিগঞ্জে বেড়িবাঁধের ইট চুরি ঠেকাতে গিয়ে হামলার অভিযোগ কোম্পানীগঞ্জে জব্দ বালু থেকে লুটের অভিযোগ দুলাল-কাজল সিন্ডিকেটের বিরুদ্ধে! সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কর্তন: নিরাপত্তা দাবিতে মানববন্ধন দপ্তরে দপ্তরে অভিযোগ - গোয়াইনঘাটে রাতের আঁধারে টিলা ও কবরস্থান উচ্ছেদ অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের ২০টি বাতিলের সুপারিশ সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ বিশ্ব অটিজম দিবস আজ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে বিজিবির উপর হামলার ঘটনায় ৩১ জনের নাম মামলা

সিলেটের জৈন্তাপুরে বিজিবির উপর হামলার ঘটনায় ৩১জনের নাম উল্লেখ পূর্বক ও ২৫/৩০ জন অজ্ঞাত আসামী করে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
অভিযোগ সূত্রে জানা যায়, সিলেটের জৈন্তাপুর সীমান্তে ১২৮৮ পিলার সংলগ্ন টিপরাখলা (ঘুড়িমারা) এলাকার ১৫০ গজ ভিতরে জৈন্তাপুর রাজবাড়ী বিওপির টহল টিম ভারতীয় ৬টি গরু আটক করে। জৈন্তাপুর বিওপিতে নিয়ে যাওয়ার প্রক্কালে ২১ জানুয়ারী বুধবার সকাল ৭টায় রাস্তা অবরোধ করে চোরাকারবারী দলের সংগবদ্ধ চক্র বিজিবির টহল টিমের উপর হামলা চালায়। হামলা বিজিবির টহল টিমের সদস্য ল্যান্স নায়েক (৮২৬৯৫) মো. ওমর ফারুক আহত হন। সরকারি কাজে বাঁধা দেওয়া ও বিজিবির উপর হামলার ঘটনায় জকিগঞ্জ ব্যাটলিয়নের জৈন্তাপুর রাজাবাড়ী বিওপির হাবিলদার (৬৪৭৪৭) কামাল হোসেন বাদী হয়ে হামলাকারী মো. আলমাছ (৩২), মো. রায়হান (৩০), ডালিম মিয়া (৩৫), মো. সুজন (৩০), মো. কয়েজ (৩০), মো. সাইদুল (৩২), মো. আব্দুল (৩১), আবু হানিফ (৪০), মো. আলা উদ্দিন (৩২), মো. সালমান আহমদ বাবু (২৪), মো. ফসসাল (২৯), মো. সাগর (২৬), মো. রহিম (২৮), মো. মিনহাজ (২৮), মো. আতিক (২৫), মো. ছালাম (২৯), মো. আব্দুল (৫০), ইসমাইল হোসেন বাছির (২৮), তানু আহমেদ (৩০), নুরু মিয়া (৩২), ইমন আহমদ (২৭), আমিন আহমদ (৩২), রিপন মিয়া (৩২), মো. জালাল উদ্দিন মনা (৪৫), আলমগীর (২৮), মো. আফছার (২৮), ইমন (৩০), মো. জসিম (৩০), মো. উজ্জ্বল (৩৮), মো. সাত্তার (৩৫), মো. হেলাল (৩২) সহ অজ্ঞাত নামা ২৫/৩০ জন উল্লেখ করে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং-১৮, তারিখ : ২১-১-২০২৬)।
 
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, বিজিবির উপর হামলার ঘটনায় অভিযোগ দায়ের করার পর প্রাথমিক তদন্তপূর্বক মামলা হিসাবে গ্রহণ করা হয়েছে। আসামী গ্রেফতারের অভিযান চলমান আছে।

এই সম্পর্কিত আরো

সাংবাদিকদের হাতকড়া পরিয়ে হেনস্তা: সেই এসিল্যান্ডকে সরিয়ে সিলেটে বদলি

বিপাকে প্রবাসীর পরিবার জকিগঞ্জে বেড়িবাঁধের ইট চুরি ঠেকাতে গিয়ে হামলার অভিযোগ

কোম্পানীগঞ্জে জব্দ বালু থেকে লুটের অভিযোগ দুলাল-কাজল সিন্ডিকেটের বিরুদ্ধে!

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কর্তন: নিরাপত্তা দাবিতে মানববন্ধন

দপ্তরে দপ্তরে অভিযোগ গোয়াইনঘাটে রাতের আঁধারে টিলা ও কবরস্থান উচ্ছেদ

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের ২০টি বাতিলের সুপারিশ

সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ

বিশ্ব অটিজম দিবস আজ

মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫