বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
টালবাহানা না করে পূর্ণাঙ্গ জুলাই সনদ বাস্তবায়ন করুন: ছাত্রশিবির ঢাকা মেডিকেলে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ মধ্যপ্রাচ্য যুদ্ধের অবসান ঘটাতে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান ড. ইউনূসের ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি: কৃষিমন্ত্রী শুক্রবারেও চলবে সংসদ অধিবেশন জন্মভূমির সেবা করতে ফিরে আসতে চান প্রবাসী উদ্যোক্তা যোশেফ দাশগুপ্ত বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করিনি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিসিবি বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে: সংসদে হাসনাত আবদুল্লাহ উপজেলা নির্বাচন ঘিরে তৎপরতা শুরু, চেয়ারম্যান পদে লড়বেন সাইফুল ইসলাম
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে এই মনোনয়নপত্র হস্তান্তর করেন।

মনোনয়নপত্র দাখিলকারী ৮ প্রার্থী হলেন: আলহাজ্ব শওকতুল ইসলাম শকু – বিএনপি মনোনীত প্রার্থী (উপজেলা বিএনপির সাবেক সভাপতি),  নওয়াব আলী আব্বাছ খাঁন – স্বতন্ত্র প্রার্থী (সাবেক সংসদ সদস্য), মো. সায়েদ আলী – জামায়াতে ইসলামীর প্রার্থী,  মো. ফজলুল হক খান সাহেদ – আল-ইসলাহ নেতা ও স্বতন্ত্র প্রার্থী,  এম. জিমিউর রহমান চৌধুরী – স্বতন্ত্র প্রার্থী (পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান),  সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী – বাসদ (মার্কসবাদী) প্রার্থী, আব্দুল কুদ্দুস – ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী,  মো. আব্দুল মালিক – জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী।

মনোনয়নপত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার-২ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন খান।

মনোনয়নপত্র দাখিলের আগে প্রার্থীদের সমর্থক ও নেতাকর্মীরা উপজেলা পরিষদের বাইরে জড়ো হতে থাকেন। তবে নির্বাচনী আচরণবিধি মেনে প্রার্থীরা সীমিত সংখ্যক নেতাকর্মী নিয়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রবেশ করেন এবং মনোনয়নপত্র দাখিল করেন।

জানা গেছে, এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত খেলাফত মজলিসের মো: সাইফুর রহমান এবং বিএনপি নেতা মোহাম্মদ রওশন আলী তাদের মনোনয়নপত্র জমা দেননি।

এই সম্পর্কিত আরো

টালবাহানা না করে পূর্ণাঙ্গ জুলাই সনদ বাস্তবায়ন করুন: ছাত্রশিবির

ঢাকা মেডিকেলে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

মধ্যপ্রাচ্য যুদ্ধের অবসান ঘটাতে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান ড. ইউনূসের

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি: কৃষিমন্ত্রী

শুক্রবারেও চলবে সংসদ অধিবেশন

জন্মভূমির সেবা করতে ফিরে আসতে চান প্রবাসী উদ্যোক্তা যোশেফ দাশগুপ্ত

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করিনি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বিসিবি বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে: সংসদে হাসনাত আবদুল্লাহ

উপজেলা নির্বাচন ঘিরে তৎপরতা শুরু, চেয়ারম্যান পদে লড়বেন সাইফুল ইসলাম