বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
টালবাহানা না করে পূর্ণাঙ্গ জুলাই সনদ বাস্তবায়ন করুন: ছাত্রশিবির ঢাকা মেডিকেলে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ মধ্যপ্রাচ্য যুদ্ধের অবসান ঘটাতে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান ড. ইউনূসের ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি: কৃষিমন্ত্রী শুক্রবারেও চলবে সংসদ অধিবেশন জন্মভূমির সেবা করতে ফিরে আসতে চান প্রবাসী উদ্যোক্তা যোশেফ দাশগুপ্ত বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করিনি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিসিবি বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে: সংসদে হাসনাত আবদুল্লাহ উপজেলা নির্বাচন ঘিরে তৎপরতা শুরু, চেয়ারম্যান পদে লড়বেন সাইফুল ইসলাম
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জ–৩ আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন সৈয়দ তালহা

বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত প্রার্থী হিসেবে সুনামগঞ্জ–৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন তরুণ রাজনীতিবিদ সৈয়দ তালহা আলম।

সোমবার(২৯ ডিসেম্বর) প্রথমে জগন্নাথপুর উপজেলা এবং পরবর্তীতে শান্তিগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দাখিল সম্পন্ন করা হয়।

মনোনয়ন দাখিলের সময় সৈয়দ তালহা আলমের সঙ্গে উপস্থিত ছিলেন পাথারিয়ার বিশিষ্ট ব্যক্তি নান্নু মিয়া সাহেব, পূর্ব বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালেকউদ্দিন সাহেব, জয়কলস ইউনিয়নের হাফিজ আতিকুর রহমান, ২৪-এর জুলাই যোদ্ধা মহুয়া আক্তার কলি এবং তরুণ ব্যবসায়ী সারোয়ার আহমেদ। বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিদের এই উপস্থিতি স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে।

মনোনয়ন জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় সৈয়দ তালহা আলম বলেন,
“আমরা জুলাই স্পিরিটে বিশ্বাস করি। বাংলাদেশের স্বপক্ষের শক্তি হিসেবে আগামী দিনে সুনামগঞ্জ–৩ আসনকে নতুনভাবে সাজিয়ে তুলতে চাই—যেখানে ন্যায়, সুযোগ ও মর্যাদা নিশ্চিত হবে।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবি পার্টির ব্যানারে সৈয়দ তালহা আলমের মনোনয়ন দাখিল সুনামগঞ্জ–৩ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে তরুণ নেতৃত্ব, জুলাই আন্দোলনের চেতনা এবং স্থানীয়ভাবে পরিচিত মুখদের সমর্থন তাঁর প্রার্থিতাকে আরও দৃশ্যমান করেছে।

উল্লেখ্য, সৈয়দ তালহা আলম দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ–৩ এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়। এবি পার্টির হয়ে তাঁর মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ এলাকায় ভোটারদের মধ্যে আগ্রহ ও আলোচনা বাড়ছে।

এই সম্পর্কিত আরো

টালবাহানা না করে পূর্ণাঙ্গ জুলাই সনদ বাস্তবায়ন করুন: ছাত্রশিবির

ঢাকা মেডিকেলে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

মধ্যপ্রাচ্য যুদ্ধের অবসান ঘটাতে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান ড. ইউনূসের

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি: কৃষিমন্ত্রী

শুক্রবারেও চলবে সংসদ অধিবেশন

জন্মভূমির সেবা করতে ফিরে আসতে চান প্রবাসী উদ্যোক্তা যোশেফ দাশগুপ্ত

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করিনি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বিসিবি বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে: সংসদে হাসনাত আবদুল্লাহ

উপজেলা নির্বাচন ঘিরে তৎপরতা শুরু, চেয়ারম্যান পদে লড়বেন সাইফুল ইসলাম