বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
টালবাহানা না করে পূর্ণাঙ্গ জুলাই সনদ বাস্তবায়ন করুন: ছাত্রশিবির ঢাকা মেডিকেলে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ মধ্যপ্রাচ্য যুদ্ধের অবসান ঘটাতে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান ড. ইউনূসের ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি: কৃষিমন্ত্রী শুক্রবারেও চলবে সংসদ অধিবেশন জন্মভূমির সেবা করতে ফিরে আসতে চান প্রবাসী উদ্যোক্তা যোশেফ দাশগুপ্ত বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করিনি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিসিবি বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে: সংসদে হাসনাত আবদুল্লাহ উপজেলা নির্বাচন ঘিরে তৎপরতা শুরু, চেয়ারম্যান পদে লড়বেন সাইফুল ইসলাম
advertisement
সিলেট বিভাগ

২০ জানুয়ারি জৈন্তাপুর প্রেসক্লাবের নির্বাচন: ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

জৈন্তাপুর সিলেটের জৈন্তাপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা গত ২৭ ডিসেম্বর (শনিবার) ক্লাব হলরুমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় বর্তমান কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় ২০ জানুয়ারি ২০২৬ তারিখ নির্বাচনের দিন ধার্য করা হয়েছে এবং নির্বাচন পরিচালনার জন্য একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বিকেল ৪টায় শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সিনিয়র সদস্য মো: দেলোয়ার হোসেনকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন বিদায়ী সভাপতি নূরুল ইসলাম ও সদস্য আবুল হোসেন মো: হানিফ।

পাশাপাশি, ক্লাবের বার্ষিক আয়-ব্যয় সংক্রান্ত প্রতিবেদন যাচাইয়ের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি অডিট কমিটিও গঠন করা হয়েছে। এতে মো: দেলোয়ার হোসেনকে প্রধান এবং আব্দুল হালিম ও আবুল হোসেন মো: হানিফকে সদস্য করা হয়েছে।

সভার শুরুতেই বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান। প্রতিবেদনে ক্লাবের বিগত দুই বছরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বিদায়ী কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন সাবেক সভাপতি ফয়েজ আহমদ এবং নির্বাচন পরিচালনা কমিটির নবনির্বাচিত আহ্বায়ক মো: দেলোয়ার হোসেন।

দ্বি-বার্ষিক সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন— ক্লাবের সহ-সভাপতি সেলিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক নিপেশ কুমার দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: দুলাল হোসেন রাজু (এস এম রাজু), নির্বাহী কমিটির সদস্য নাজমুল ইসলাম, সদস্য গোলাম সরওয়ার বেলাল, আব্দুল হালিম ও সালমান শাহ প্রমুখ।

সভার শেষ পর্যায়ে বিদায়ী সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান দীর্ঘ দুই বছর দায়িত্ব পালনে সহযোগিতার জন্য উপস্থিত সকল সদস্য ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সম্পর্কিত আরো

টালবাহানা না করে পূর্ণাঙ্গ জুলাই সনদ বাস্তবায়ন করুন: ছাত্রশিবির

ঢাকা মেডিকেলে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

মধ্যপ্রাচ্য যুদ্ধের অবসান ঘটাতে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান ড. ইউনূসের

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি: কৃষিমন্ত্রী

শুক্রবারেও চলবে সংসদ অধিবেশন

জন্মভূমির সেবা করতে ফিরে আসতে চান প্রবাসী উদ্যোক্তা যোশেফ দাশগুপ্ত

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করিনি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বিসিবি বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে: সংসদে হাসনাত আবদুল্লাহ

উপজেলা নির্বাচন ঘিরে তৎপরতা শুরু, চেয়ারম্যান পদে লড়বেন সাইফুল ইসলাম