বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কুলাউড়ায় সিএনজি শ্রমিক ইউনিয়নে দুর্নীতি ও একক আধিপত্যের অভিযোগ শ্রম বাজার নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর আলোচনা জ্বালানি বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে ‘ফুয়েল পাস’ অ্যাপ কার্যক্রম শুরু টালবাহানা না করে পূর্ণাঙ্গ জুলাই সনদ বাস্তবায়ন করুন: ছাত্রশিবির ঢাকা মেডিকেলে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ মধ্যপ্রাচ্য যুদ্ধের অবসান ঘটাতে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান ড. ইউনূসের ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি: কৃষিমন্ত্রী শুক্রবারেও চলবে সংসদ অধিবেশন জন্মভূমির সেবা করতে ফিরে আসতে চান প্রবাসী উদ্যোক্তা যোশেফ দাশগুপ্ত
advertisement
সিলেট বিভাগ

বড়লেখায় জোড়া খুন, গুরুতর আহত ১

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তের অতর্কিত হামলায় দুই ভাই নিহত হয়েছেন। নিহতদের একজন কুয়েত প্রবাসী এবং অন্যজন পেশায় কৃষক। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।


শনিবার মাগরিবের আজানের ঠিক আগমুহূর্তে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরীগুল গ্রামে ফরেস্ট অফিস সংলগ্ন নিহতদের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


নিহতরা হলেন, বিওসি কেছরীগুল গ্রামের মৃত নিমার আলীর দুই ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৫) ও কৃষক আব্দুল কাইয়ুম (৪৮)। জামাল উদ্দিন প্রায় ছয় মাস আগে দেশে ফেরেন। গুরুতর আহত ব্যক্তি মো. জমির উদ্দিন, তিনি একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, রাত সাড়ে সাতটায় তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে নিহত দুইজনের লাশ উদ্ধারের কার্যক্রম তদারকি করছেন।

এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় সিএনজি শ্রমিক ইউনিয়নে দুর্নীতি ও একক আধিপত্যের অভিযোগ

শ্রম বাজার নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর আলোচনা

জ্বালানি বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে ‘ফুয়েল পাস’ অ্যাপ কার্যক্রম শুরু

টালবাহানা না করে পূর্ণাঙ্গ জুলাই সনদ বাস্তবায়ন করুন: ছাত্রশিবির

ঢাকা মেডিকেলে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

মধ্যপ্রাচ্য যুদ্ধের অবসান ঘটাতে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান ড. ইউনূসের

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি: কৃষিমন্ত্রী

শুক্রবারেও চলবে সংসদ অধিবেশন

জন্মভূমির সেবা করতে ফিরে আসতে চান প্রবাসী উদ্যোক্তা যোশেফ দাশগুপ্ত