বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কুলাউড়ায় সিএনজি শ্রমিক ইউনিয়নে দুর্নীতি ও একক আধিপত্যের অভিযোগ শ্রম বাজার নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর আলোচনা জ্বালানি বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে ‘ফুয়েল পাস’ অ্যাপ কার্যক্রম শুরু টালবাহানা না করে পূর্ণাঙ্গ জুলাই সনদ বাস্তবায়ন করুন: ছাত্রশিবির ঢাকা মেডিকেলে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ মধ্যপ্রাচ্য যুদ্ধের অবসান ঘটাতে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান ড. ইউনূসের ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি: কৃষিমন্ত্রী শুক্রবারেও চলবে সংসদ অধিবেশন জন্মভূমির সেবা করতে ফিরে আসতে চান প্রবাসী উদ্যোক্তা যোশেফ দাশগুপ্ত
advertisement
সিলেট বিভাগ

দিরাইয়ে ফের দখলমুক্ত হলো ফুটপাত, কঠোর হুঁশিয়ারি ইউএনওর

সুনামগঞ্জের দিরাই পৌর শহরে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে আবারও অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন এলাকায় দখলমুক্ত করা হয় ফুটপাত।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে দিরাই পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ও অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

অভিযানে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী ও উপজেলা প্রশাসনের পাশাপাশি দিরাই পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং দিরাই থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার বলেন, ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য। বারবার সতর্ক করার পরও কেউ যদি ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনদুর্ভোগ কমানো ও শহরের শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে।

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখলের কারণে দিরাই পৌর শহরের বাজার এলাকায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। প্রশাসনের ধারাবাহিক অভিযানে ফুটপাত দখলমুক্ত হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৩ ডিসেম্বর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনার পরও পুনরায় দখলের অভিযোগ পাওয়ায় এবার আরও কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় সিএনজি শ্রমিক ইউনিয়নে দুর্নীতি ও একক আধিপত্যের অভিযোগ

শ্রম বাজার নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর আলোচনা

জ্বালানি বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে ‘ফুয়েল পাস’ অ্যাপ কার্যক্রম শুরু

টালবাহানা না করে পূর্ণাঙ্গ জুলাই সনদ বাস্তবায়ন করুন: ছাত্রশিবির

ঢাকা মেডিকেলে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

মধ্যপ্রাচ্য যুদ্ধের অবসান ঘটাতে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান ড. ইউনূসের

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি: কৃষিমন্ত্রী

শুক্রবারেও চলবে সংসদ অধিবেশন

জন্মভূমির সেবা করতে ফিরে আসতে চান প্রবাসী উদ্যোক্তা যোশেফ দাশগুপ্ত