বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলমন্ত্রী প্রেসক্লাব কুলাউড়ার সভাপতিকে প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের পায়তারা কুলাউড়ায় ৯ হাজার ৮শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কুলাউড়ায় চা শ্রমিকদের টাকা আত্মসাৎ: বিতর্কিত পঞ্চায়েত সভাপতি অজিত কারাগারে দিরাইয়ে পৃথক সংঘর্ষে ২ জন নিহত, আহত অন্তত ২০ হলি সিলেট'পত্রিকার নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খারিজের আহবান ওসমানীনগরে ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, আটক ১ বানিয়াচংয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু কুলাউড়ায় সিএনজি শ্রমিক ইউনিয়নে দুর্নীতি ও একক আধিপত্যের অভিযোগ
advertisement
সিলেট বিভাগ

তাহিরপুর সীমান্তে ২৪টি শক্তিশালী বিস্ফোরক উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক বিস্ফোরক ডেটোনেটর উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের চারাগাঁও বিওপির একটি টহলদল সীমান্তের মাইজহাটি এলাকা থেকে এসব বিস্ফোরক উদ্ধার করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুরের চারাগাঁও সীমান্তের মাইজহাটি এলাকায় অভিযান চালিয়ে পলিথিনে মোড়ানো গাছের ডালপালা দিয়ে লুকানো অবস্থায় এই ডেটোনেটরগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত ডেটোনেটরগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরিতে ব্যবহারযোগ্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দেশে পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য এসব বিস্ফোরক জাতীয় দ্রব্য সীমান্ত পথে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

বিজিবি সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারাগাঁও সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।

দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য এসব বিস্ফোরক দ্রব্য চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সীমান্তে বিজিবির নজরদারি অব্যাহত আছে।

এই সম্পর্কিত আরো

সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট

ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলমন্ত্রী

প্রেসক্লাব কুলাউড়ার সভাপতিকে প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের পায়তারা

কুলাউড়ায় ৯ হাজার ৮শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কুলাউড়ায় চা শ্রমিকদের টাকা আত্মসাৎ: বিতর্কিত পঞ্চায়েত সভাপতি অজিত কারাগারে

দিরাইয়ে পৃথক সংঘর্ষে ২ জন নিহত, আহত অন্তত ২০

হলি সিলেট'পত্রিকার নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খারিজের আহবান

ওসমানীনগরে ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, আটক ১

বানিয়াচংয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

কুলাউড়ায় সিএনজি শ্রমিক ইউনিয়নে দুর্নীতি ও একক আধিপত্যের অভিযোগ