বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই মাস পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না: জানালো জ্বালানি বিভাগ শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলমন্ত্রী প্রেসক্লাব কুলাউড়ার সভাপতিকে প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের পায়তারা
advertisement
সিলেট বিভাগ

সিলেট-৫ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী সাইফুদ্দীন খালেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে জাতীয় পার্টির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দীন খালেদ। তিনি বর্তমানে কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত দলীয় প্যাডে সাইফুদ্দীন খালেদকে সিলেট-৫ আসনের জন্য দলীয় মনোনয়ন প্রদান করা হয়।

সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা সাইফুদ্দীন খালেদ দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সাথে রাজপথে সক্রিয় রয়েছেন। তাঁর পৈতৃক নিবাস জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের গঙ্গারজল গ্রামে।

উল্লেখ্য, এই আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা সেলিম উদ্দিন এবং জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাব্বির আহমদ। তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দলের দুর্দিনের কান্ডারী হিসেবে পরিচিত সাইফুদ্দীন খালেদের ওপরই আস্থা রেখেছে কেন্দ্রীয় নেতৃত্ব।

এদিকে সাইফুদ্দীন খালেদকে মনোনয়ন দেওয়ায় কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। দলীয় এই সিদ্ধান্তের জন্য তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই সম্পর্কিত আরো

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

দুই মাস পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না: জানালো জ্বালানি বিভাগ

শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের

সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট

ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলমন্ত্রী

প্রেসক্লাব কুলাউড়ার সভাপতিকে প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের পায়তারা