বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই মাস পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না: জানালো জ্বালানি বিভাগ শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলমন্ত্রী প্রেসক্লাব কুলাউড়ার সভাপতিকে প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের পায়তারা
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মৌলভীবাজারের কুলাউড়ায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কুলাউড়ার উদ্যোগে কোয়াব কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ডিসেম্বর) উপজেলার ক্রিকেট পার্ক মিঠুপুরে এ ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কোয়াব কুলাউড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রবিউল আউয়াল মিন্টু’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাওসার হোসেইন বাবলু’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ক্রিকেটের মান উন্নয়নে কোয়াব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কুলাউড়া উপজেলা প্রশাসন সবসময় খেলাধুলার পাশে রয়েছে।

এর আগে টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কোয়াব মৌলভীবাজার জেলা সভাপতি হাসান আহমেদ জাবেদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট সংগঠক আব্দুল কাইয়ুম মিন্টু, প্রাক্তন শিক্ষক মনির উদ্দিন আহমদ, জুলাই যোদ্ধা ইব্রাহিম মাহমুদ, ফরহাদ মাহমুদসহ জেলা ও উপজেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, খেলোয়াড় ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী। 

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আনোয়ারুল আলম সুহেদ জানান, এবার টুর্ণামেন্টে মোট ৪৫টি দল অংশগ্রহণ করছে। ফাইনালসহ মোট ৭৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী ম্যাচে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব মোকাবেলা করে রুমান মালিক ক্রীড়া চক্র একাদশের বিপক্ষে। প্রথমে ব্যাট করে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ১৩৭ রান সংগ্রহ করে। জবাবে রুমান মালিক ক্রীড়া চক্র মাত্র ১২৮ রান করতে সক্ষম হয়। ফলে ৯ রানের ব্যবধানে জয় পায় ইউনাইটেড স্পোর্টিং ক্লাব

এই সম্পর্কিত আরো

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

দুই মাস পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না: জানালো জ্বালানি বিভাগ

শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের

সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট

ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলমন্ত্রী

প্রেসক্লাব কুলাউড়ার সভাপতিকে প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের পায়তারা