বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই মাস পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না: জানালো জ্বালানি বিভাগ শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলমন্ত্রী প্রেসক্লাব কুলাউড়ার সভাপতিকে প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের পায়তারা
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে বড়দিন উদযাপন; ওসির শুভেচ্ছা বিনিময়

সিলেটের জৈন্তাপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) উপজেলার চিকনাগোল প্রেস বিটারিয়ান চার্চে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যিশু খ্রিষ্টের জন্মতিথি উদযাপন করা হয়।

সকাল থেকেই চার্চ প্রাঙ্গণে খ্রিষ্টভক্তদের ভিড় বাড়তে থাকে। অনুষ্ঠানের শুরুতে চার্চের প্রধান যাজক ফিলিপ সমাদ্দার যিশু খ্রিষ্টের শান্তির বাণী প্রচার করেন। এরপর সম্মিলিত সংগীত পরিবেশন এবং কেক কাটার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেন উপস্থিত সকলে।

দুপুরে উৎসবস্থল পরিদর্শনে যান জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি উপস্থিত সবার সাথে কুশল বিনিময় করেন এবং সিলেট জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বক্তব্যে ওসি মাহবুবুর রহমান বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এখানে প্রতিটি মানুষ স্বাধীনভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্ম পালন করে। জৈন্তাপুরে এই সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখতে জেলা পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উছমান গনি, চার্চের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার শর্মা, মাইকেল কুমার শর্মা, এলবার্ট বিশ্বাস, ফিলিমন বিশ্বাস, এডু বিশ্বাস প্রমুখ।

পরিশেষে বিশেষ প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এই সম্পর্কিত আরো

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

দুই মাস পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না: জানালো জ্বালানি বিভাগ

শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের

সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট

ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলমন্ত্রী

প্রেসক্লাব কুলাউড়ার সভাপতিকে প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের পায়তারা