বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই মাস পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না: জানালো জ্বালানি বিভাগ শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলমন্ত্রী প্রেসক্লাব কুলাউড়ার সভাপতিকে প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের পায়তারা
advertisement
সিলেট বিভাগ

সিলেটের দুই আসনে লড়াইয়ে সেলিম উদ্দিন, জাতীয় পার্টির মনোনয়ন সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের দুটি আসন থেকে নির্বাচন করতে চান জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন। তিনি সিলেট-৫ ও সিলেট-৬—এই দুই আসন থেকেই দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। 

বুধবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে সেলিম উদ্দিন জানান, আসন্ন নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি উভয় আসন থেকেই মনোনয়ন সংগ্রহ করেছেন। 

উল্লেখ্য, সেলিম উদ্দিন ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি জাতীয় সংসদে বিরোধীদলীয় হুইপের দায়িত্ব পালন করেন।

সেলিম উদ্দিনের বাড়ি বিয়ানীবাজার উপজেলার নালবহর গ্রামে। সে হিসেবে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনটি তাঁর নিজ এলাকার আসন হিসেবে পরিচিত। এ কারণেই এবারের নির্বাচনে তিনি সিলেট-৫ ও সিলেট-৬ এ দুটি আসন থেকেই প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।

এই সম্পর্কিত আরো

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

দুই মাস পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না: জানালো জ্বালানি বিভাগ

শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের

সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট

ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলমন্ত্রী

প্রেসক্লাব কুলাউড়ার সভাপতিকে প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের পায়তারা