শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই মাস পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না: জানালো জ্বালানি বিভাগ শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকবর আটক

সিলেটের কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আকবরকে আটক করেছে থানা পুলিশ। তিনি পূর্ব ইসলামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত ও প্যানেল চেয়ারম্যান এবং আওয়ামী লীগ সমর্থিত ছিলেন।

ডেভিল হান্ট ফেস-২ এর অভিযানে মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তবে তিনি দলীয় কোন পদ পদবীতে ছিলেন না বলে দাবি পরিবার ও ইউনিয়ন আওয়ামী লীগের।

আটকের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্বে রয়েছেন।

গত প্রায় ১০ দিন থেকে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ডেভিল হান্ট ফেস-২ পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে প্রতিদিন অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আকবরের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আলী আকবর ৫নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান ছিলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন পাথর কান্ডে জেলে যাওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন আলী আকবর। গত ১মাস আগে আলমগীর হোসেন জেল থেকে বের হলেও এখনো চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়নি।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি। আলী আকবরকে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী

শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

দুই মাস পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না: জানালো জ্বালানি বিভাগ

শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের