শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই মাস পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না: জানালো জ্বালানি বিভাগ শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের
advertisement
সিলেট বিভাগ

সিলেট-১ আসনে বাসদ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

সিলেট-১ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সঞ্জয় কান্ত দাস মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টায় সিলেট জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগরের সভাপতি সুমিত কান্তি দাস পিনাক, সাধারণ সম্পাদক বুশরা সুহেল, সহ সভাপতি দোয়েল রায়, চা শ্রমিক অধিকার বাস্তবায়ন পরিষদের অধীর বাউরি প্রমুখ।

মনোনয়ন ফরম সংগ্রহ করার পর সিলেট-১ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সঞ্জয় কান্ত দাস বলেন, গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। জুলাই গনঅভ্যুত্থানের পর একটি অবাধ ও সুষ্ঠু পরিবেশে মানুষ ভোট দিতে চায়। কিন্তু তফসিল ঘোষণার পর গুপ্ত হত্যা, খুন, মবসন্ত্রাস প্রকট আকার ধারণ করছে। ইতিমধ্যে একজন সংসদ পদপ্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। সামগ্রিক পরিবেশে নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থায় সরকার ও নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপের মধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক সমাজ বা রাষ্ট্র মানেই সেখানে মতপ্রকাশ, ভোটাধিকার প্রয়োগের সুযোগ অবারিত থাকা যেমন জরুরি, একই ভাবে নাগরিকরা সকল ধরণের মৌলিক ও নাগরিক অধিকার নিশ্চয়তা থাকা জরুরি। আমরা বারে বারে দেখেছি মানুষের মৌল মানবিক অধিকার হরণ করা হয়েছে। আমাদের দল বাসদ (মার্কসবাদী) বিগত সময়ে এই প্রতিটি দাবি নিয়ে রাজপথে ভূমিকা রেখেছে। এরই ধারাবাহিকতায় সিলেট ১ আসনে কাঁচি প্রতীকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। এতে সকলের সসহযোগিতা প্রত্যাশা করি।

এই সম্পর্কিত আরো

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী

শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

দুই মাস পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না: জানালো জ্বালানি বিভাগ

শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের