শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে নদী থেকে অবৈধ বালু উত্তোলন: টাস্কফোর্সের অভিযানে ২ জনের কারাদণ্ড

সিলেটের জৈন্তাপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমি বিনষ্ট করার দায়ে টাস্কফোর্সের অভিযানে দুই ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজ সংলগ্ন নদী তীরবর্তী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি রানী দেবের নেতৃত্বে এই টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকার অপরাধে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ অনুযায়ী আলমগীর ও আব্দুল হক নামে দুই ব্যক্তিকে যথাক্রমে ১ মাস ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাংপানি কলেজ ও কেন্দ্রি গ্রামের নদী তীরবর্তী ক্ষতিগ্রস্ত কৃষি জমি পরিদর্শন করেন। নদী ভাঙন রোধ এবং শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি রক্ষার স্বার্থে উক্ত এলাকায় বালু উত্তোলন নিষিদ্ধ করে নির্ধারিত স্থানে লাল নিশানা স্থাপন করা হয়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীনস্থ শ্রীপুর বিওপির একটি দল, জৈন্তাপুর মডেল থানা পুলিশ এবং ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।

সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব বলেন, "স্কুলের পিছনের অংশ এবং ফসলি জমির ভাঙন কবলিত এলাকায় বালু উত্তোলন বন্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। বালু উত্তোলনের সীমানা নির্ধারণ করে লাল নিশানা দেওয়া হয়েছে। এরপরও যদি কেউ আইন অমান্য করে বালু উত্তোলন করে, তবে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"

এই সম্পর্কিত আরো

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী

শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের