শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
advertisement
সিলেট বিভাগ

জোটের প্রার্থী ওবায়দুল্লাহ ফারুক, স্বতন্ত্র লড়ার ঘোষণা বিএনপি নেতা চাকসু মামুনের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুকের নাম ঘোষণা করেছে বিএনপি।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।

তবে কেন্দ্রের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা মামুনুর রশিদ (চাকসু মামুন)। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে কেন্দ্রের এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ ও হতাশা দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘ ৩০ বছর ধরে এই আসনে বিএনপির নিজস্ব কোনো প্রার্থী নেই। প্রতিবারই জোটের স্বার্থে আসনটি শরিক দলগুলোকে ছেড়ে দেওয়া হয়। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনেও এই আসনে মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে মনোনয়ন দেওয়া হলে দলীয় নির্দেশে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিলেন মামুনুর রশিদ (চাকসু মামুন)।


নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের সেই রাজনৈতিক আক্ষেপ ঘোঁচাতে এবার তৃণমূল অত্যন্ত তৎপর ছিল। গত বৃহস্পতিবার বিকেলে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে চাকসু মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাদের প্রত্যাশা ছিল, এবার অন্তত দল নিজেদের নেতাকে মূল্যায়ন করবে।


মঙ্গলবার দুপুরে কেন্দ্রের ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মামুনুর রশিদ (চাকসু মামুন) গণমাধ্যমকে জানান, তিনি এবার কোনোভাবেই মাঠ ছাড়বেন না। তিনি বলেন, আমি নির্বাচন করবো এটা চূড়ান্ত। মনোনয়নপত্র কিনেছি এবং আজই তা জমা দেবো। আমি দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের জন্য কাজ করছি। এখন আর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই।


তিনি আরও জানান, জকিগঞ্জ-কানাইঘাটের তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের দাবির মুখেই তিনি নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।


সিলেট-৫ আসনে জমিয়ত নেতার পাশাপাশি বিএনপির এই হেভিওয়েট নেতার স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণায় পাল্টে গেছে নির্বাচনী সমীকরণ। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চাকসু মামুন নির্বাচনে অনড় থাকলে এই আসনে জোটের প্রার্থীকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। এখন সবার নজর জেলা ও কেন্দ্রীয় বিএনপির পরবর্তী পদক্ষেপের দিকে।

এই সম্পর্কিত আরো

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী

শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের