শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
advertisement
সিলেট বিভাগ

গ্রেড ও পদমর্যাদা বৃদ্ধির দাবিতে কমলগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

নিয়োগবিধি সংশোধন, বেতন গ্রেড উন্নীতকরণ ও টেকনিক্যাল পদমর্যাদসহ ৬ দফা দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। গতকাল সোমবার (২২ ডিসেম্বর)  সকালে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেন।

স্বাস্থ্য সহকারীদের প্রধান দাবিগুলো হলো- নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতকের সমমান করা। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন গ্রেড ১৪ থেকে ১১-তে উন্নীত করা। স্বাস্থ্য সহকারীদের ‘টেকনিক্যাল’ পদমর্যাদা প্রদান করা।


পদোন্নতির সুযোগ রেখে ক্যারিয়ারের অগ্রগতির পথ সুগম করা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের কমলগঞ্জ  এবং উপদেষ্টা আনজুমান আরা রুবি, উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক  বাবু রাম কৃষ পাল, সহ সভাপতি মো. ময়নউদ্দিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, "আমরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করলেও দীর্ঘদিন ধরে প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি।" তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তারা আরোও জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে সারাদেশে প্রায় ২৬ হাজার স্বাস্থ্য সহকারী শিশু ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় টিকাদান কর্মসূচি এবং কমিউনিটি ক্লিনিকের সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিভিন্ন সময়ে তাদের পদমর্যাদা ও বেতন স্কেল উন্নতির আশ্বাস দেওয়া হলেও তা আজও বাস্তবায়িত হয়নি।

এই সম্পর্কিত আরো

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী

শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের