শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ‘অবসর প্রাপ্ত মাফিয়া’ গ্রুপের  ৯ সদস্য আটক

সিলেট মহানগরীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ‘অবসর প্রাপ্ত মাফিয়া’ নামের একটি কিশোর গ্যাংয়ের ৯ জন সদস্যকে আটক করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়

পুলিশ জানায়, রবিবার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক সোয়া ১২টার দিকে সোবহানীঘাট ফাঁড়ি পুলিশের একদল সদস্য কোতোয়ালী থানাধীন মহানগরীর চারাদিঘীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধভাবে মারামারি, ভয়ভীতি প্রদর্শন ও জনশৃঙ্খলা বিঘ্ন সৃষ্টির সাথে জড়িত ‘অবসর প্রাপ্ত মাফিয়া’ গ্রুপের কিশোর গ্যাংয়ের ১জন সদস্যকে ২টি চাকুসহ আটক করা হয়। পরবর্তীতে আটককৃত সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন বিভিন্ন আবাসিক এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে একই গ্যাংয়ের আরও ৮ জন সদস্যকে আটক করে পুলিশ। সর্বমোট এই অভিযানে মোট ৯ জনকে আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং–৩৭, তারিখ–২১/১২/২০২৫ খ্রি., ধারা–আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী ২০১৯) এর ৪/৫ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। আইনের সহিত সংঘাতে জড়িত শিশু হিসেবে গ্রেফতার দেখিয়ে আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

 

এই সম্পর্কিত আরো

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী

শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের