শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জে নানা কর্মসূচি পরিদর্শন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি ও পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা কর্মকর্তা মাসুদুর রহমান।

দিনব্যাপী সফরের অংশ হিসেবে জেলা প্রশাসক জকিগঞ্জ উপজেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এরপর তিনি উপজেলা ভবনের ছাদে নির্মিত ফুলের বাগান উদ্বোধন করেন, এবং পৌরসভার ৮নং ওয়ার্ডের পঙ্গপট রাস্তার কাজেরও উদ্বোধন করেন।

তিনি জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল), জকিগঞ্জ পৌরসভা, কুশিয়ারা নদীর ডাইক, কাস্টমস ঘাট, থানা ও কৃষি অফিসের মাল্টা বাগান পরিদর্শন করেন।

এছাড়াও স্থানীয় ইমাম, খতিব, শিক্ষক, ছাত্রছাত্রী, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে একটি উন্মুক্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি।

সভায় তিনি জকিগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো এবং নদীভাঙন রোধে প্রশাসনের পরিকল্পনা ও দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেন।

এই সফরের মাধ্যমে প্রশাসনের সঙ্গে জনসাধারণের সেতুবন্ধন আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয়রা।

এই সম্পর্কিত আরো

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী

শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের