শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
advertisement
সিলেট বিভাগ

সিলেটে কোন দোকান কতক্ষণ খোলা? নতুন সময়সূচি জারি

সিলেট মহানগর এলাকায় বিভিন্ন শ্রেণির ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট খোলার সময়সূচিতে সংশোধন এনে নতুন নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সোমবার (২২ ডিসেম্বর) এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক সংশোধিত গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন এই সময়সূচি আজ সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) থেকেই কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর আগে গত ১ ডিসেম্বর প্রকাশিত গণবিজ্ঞপ্তিটি সংশোধন করে জনস্বার্থে নতুন এই নির্দেশনা জারি করা হয়।
সংশোধিত সময়সূচি অনুযায়ী খাবার হোটেল, রেস্তোরাঁ, আবাসিক হোটেল, ওষুধের ফার্মেসি, হাসপাতাল ও ক্লিনিকসমূহ সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) খোলা থাকবে। 

মিষ্টির দোকান, মুদি দোকান ও কাঁচাবাজার রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।অন্যান্য সকল ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দোকানপাট রাত সাড়ে ৯টার মধ্যে বন্ধ করতে হবে।

তবে আধ্যাত্মিক নগরী সিলেটের ঐতিহ্য বিবেচনায় বিশেষ ছাড় দেওয়া হয়েছে মাজার সংলগ্ন এলাকার জন্য। পবিত্র হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার সংলগ্ন এলাকার স্যুভেনির শপসমূহ (স্মারক পণ্য বিক্রয় কেন্দ্র) রাত ১১টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

এসএমপি কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও নগরীর শৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত এই সময়সূচি যথাযথভাবে অনুসরণ করার জন্য মহানগরীর সকল ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী

শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের