শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে ভারতীয় নাসির বিড়ি ও পিয়াজসহ এক চোরাকারবারি গ্রেফতার

কানাইঘাট থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় নাসির বিড়ি ও পিয়াজ জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের দিকনির্দেশনায় শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোহাগ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল কানাইঘাট পৌরসভার বায়মপুর পশ্চিম বাইপাস মোড়ে অভিযান চালায়। এ সময় একটি অটোরিকশা (সিএনজি) তল্লাশি করে গাড়িতে থাকা ৮ বস্তায় ৩২০ কেজি ভারতীয় পিয়াজ জব্দ করা হয়। একই সঙ্গে ফখর উদ্দিন (২০) নামের এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।

অপরদিকে একই দিন রাত সাড়ে ১০টার দিকে উপজেলা দিঘীরপাড় ইউনিয়নের সড়কের বাজার যাত্রী ছাউনীর বিপরীত পাশে স্থানীয়দের সহযোগিতায় একটি পিকআপ গাড়ি আটক করা হয়। খবর পেয়ে এসআই শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ গাড়িতে থাকা দুটি বস্তা থেকে ১১ হাজার ৭৬০ প্যাকেট ভারতীয় নাসির বিড়ি জব্দ করেন।

ভারতীয় পিয়াজ ও নাসির বিড়ি উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে।

এ বিষয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করা ভারতীয় পণ্য আটক করতে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী

শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের