শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে আ’লীগ ও স্বেচ্ছাসেবক লীগের আরও দুই নেতা গ্রেফতার

সিলেটের কানাইঘাটে থানা পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিনকে গ্রেফতার করে থানা পুলিশ।

অপরদিকে শনিবার (২০ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ দুদুকে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের ঠাকুরেরমাটি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত উভয় নেতার বিরুদ্ধে কানাইঘাট থানায় নিয়মিত মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এছাড়া দেশব্যাপী চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ–২’-এর অংশ হিসেবে কানাইঘাট থানা পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। গত কয়েকদিনে টানা অভিযানে কানাইঘাটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এ পর্যন্ত মোট ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশ সূত্রে আরও জানানো হয়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী

শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের