শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
advertisement
সিলেট বিভাগ

চা শ্রমিকদের জীবনসংগ্রাম তুলে ধরায় প্রত্যাশা সম্মাননা পেলেন সবুজ সিলেটের সুবর্ণা

দৈনিক সবুজ সিলেটে চা শ্রমিকদের জীবন, সংগ্রাম ও অধিকার নিয়ে ধারাবাহিক ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরির স্বীকৃতি হিসেবে সাংবাদিক সুবর্ণা হামিদকে প্রত্যাশা সম্মাননা পদক প্রদান করা হয়েছে। 

চা শ্রমিকদের পক্ষ থেকে প্রত্যাশা সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এ পদক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ৩ নং খাদিম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মো. দিলোয়ার হোসেন। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বুরজান টি এস্টেট লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক  এনায়েত আহমদ মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদানি ও রপ্তানি কারক আবুল কালাম, সিলেট ভয়েস সম্পাদক সেলিনা আক্তার চৌধুরী, বুরজান চা বাগানের ব্যবস্থাপক মো:  কামরুজ্জামান, অচিন্ত্য  কুমার দে অমিত, জয় মাহাত্ম্য কুর্মী। সুবাষ নায়েক রতিলাল,রঞ্জু নায়েক,কমল চাষা,উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যাশা সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি সাইদুল ইসলাম সোহেল

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন- চা শ্রমিকরা দেশের একটি গুরুত্বপূর্ণ অথচ দীর্ঘদিন ধরে অবহেলিত জনগোষ্ঠী। তাঁদের শ্রম, স্বাস্থ্যঝুঁকি, নারী ও শিশুদের সমস্যা এবং সামাজিক বৈষম্যের চিত্র গণমাধ্যমে তুলে ধরা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সাংবাদিক সুবর্ণা হামিদ সাহসিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন, যা সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করছে।

সম্মাননা গ্রহণকালে সাংবাদিক সুবর্ণা হামিদ বলেন- চা শ্রমিকদের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এ বিষয়ে কাজ করছেন। এই সম্মাননা তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে চা শ্রমিকদের জীবনসংগ্রাম আরও গভীরভাবে তুলে ধরতে অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যাশা সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি সাইফুল ইসলাম সোহেল। আলোচনা সভা শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী

শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের