শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
advertisement
সিলেট বিভাগ

সংবাদ সম্মেলন

ওসমানীনগরে জাল দলিলে প্রবাসীর পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ

সিলেটের ওসমানীনগরে পৈত্রিক সম্পত্তি দখলকে কেন্দ্র করে জাল দলিল তৈরি, প্রতারণামূলক নামজারি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী ছুরেতুন বিবি। একই সঙ্গে তিনি তাকে ও তার সঙ্গে দেশে আসা এক বিদেশি নাগরিককে হত্যার হুমকি এবং পাসপোর্ট ছিনতাইয়ের অপচেষ্টার অভিযোগ তুলেছেন।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার সৈয়দ মান্দারুকা গ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছুরেতুন বিবি বলেন, আমার পিতা মৃত সৈয়দ সোনাহর আলীর রেখে যাওয়া বিপুল পরিমাণ পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে আমার বোন ছুরেফুল বিবি এককভাবে ভোগ-দখল করে আসছেন। সকল উত্তরাধিকারী জীবিত থাকা সত্ত্বেও তিনি জালিয়াতির মাধ্যমে একক নামজারি করে সম্পত্তি আত্মসাতের চেষ্টা করেছেন।


তিনি আরও জানান, ১৯৯৩ সালে উমরপুর ইউনিয়নের মান্দারুকা মৌজায় জমিটি তার পিতা ক্রয় করেন। পিতার মৃত্যুর পর ইউনিয়ন পরিষদ থেকে বৈধ উত্তরাধিকারী সনদ দেওয়া হলেও তা উপেক্ষা করে এককভাবে নামজারি করা হয়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে সহকারী কমিশনার (ভূমি) তদন্ত সাপেক্ষে ওই জালিয়াতির নামজারি বাতিল করেন।


ছুরেতুন বিবির অভিযোগ, নামজারি বাতিলের পর থেকেই তার বোন ছুরেফুল বিবি ক্ষিপ্ত হয়ে তাকে ও তার ভাই সৈয়দ হায়দর আলীকে হয়রানি করতে একের পর এক সাজানো মামলা দিচ্ছেন। এমনকি তিনি প্রবাসে থাকাকালে আদালতের সমন গোপন রেখে তার বিরুদ্ধে ‘আদালত অবমাননার’ অভিযোগ এনে গ্রেফতার করানো হয়। পরবর্তীতে শুনানি শেষে আদালত তাকে জামিন প্রদান করেন।


সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, ছুরেফুল বিবি ও তার পরিবারের সদস্যরা এলাকার কিছু প্রভাবশালীর মদদে মামলা বাণিজ্য, অবৈধ দখল ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এলাকায় ত্রাসের সৃষ্টি করছেন। তাদের বিরুদ্ধে দায়ের করা অধিকাংশ অভিযোগই তদন্তে মিথ্যা প্রমাণিত হয়ে খারিজ হয়েছে।


ভুক্তভোগী এই প্রবাসী নারী আবেগপ্রবণ হয়ে বলেন, আমরা প্রবাসে থাকায় আমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে সম্পত্তি গ্রাস করার পাঁয়তারা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আমার ছবি ব্যবহার করে মানহানিকর অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি আমাকে গুম বা হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমার সঙ্গে আসা একজন বিদেশি নাগরিকও বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।


সংবাদ সম্মেলনের মাধ্যমে ছুরেতুন বিবি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পৈত্রিক সম্পত্তি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে মিথ্যা মামলা ও সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

এই সম্পর্কিত আরো

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী

শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের