শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
advertisement
সিলেট বিভাগ

ভুয়া ফেসবুক আইডি থেকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে জামালগঞ্জে বিক্ষোভ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ভুয়া ফেসবুক আইডি “একুশে জামালগঞ্জ” থেকে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৪টায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজসেবক ও ‘ব্লাড ব্যাংক জামালগঞ্জ’-এর প্রতিষ্ঠাতা উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে উক্ত ভুয়া আইডি থেকে ধারাবাহিকভাবে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের প্রতিবাদে জামালগঞ্জবাসীর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ব্লাড ব্যাংক জামালগঞ্জের স্বেচ্ছাসেবক সুমন মিয়া, উজ্জ্বল হোসেন, আবু সুফিয়ান, এম এ রহমান, রাহাদ আলম হৃদয়, শিব্বির আহমদ, আখলাকুর রহমান, হামিদুল ইসলাম, খোকন মিয়া, হাসান ও রাসেলসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ব্লাড ব্যাংক জামালগঞ্জ প্রতিষ্ঠার গত পাঁচ বছরে প্রায় ১ হাজার ৯শ’ ৮৫ জন রোগীর জন্য রক্তদান নিশ্চিত করা হয়েছে এবং ৯ হাজারেরও বেশি মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা প্রদান করা হয়েছে। এই মানবিক কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া আইডির মাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

বক্তারা অবিলম্বে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এসব মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট অপসারণ এবং প্রকাশ্যে দুঃখপ্রকাশের দাবি জানান। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

এই সম্পর্কিত আরো

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী

শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের