শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
advertisement
সিলেট বিভাগ

হাদি হত্যার বিচার দাবিতে সিলেটে ‘শহিদ ওয়াসিম ব্রিগেড’-এর বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘শহিদ ওয়াসিম ব্রিগেড’ সিলেট শাখা। শনিবার (২০ ডিসেম্বর) রাত ৮টায় নগরীর শিবগঞ্জ এলাকা থেকে মিছিলটি শুরু হয়।

‘শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং লীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মিছিলে সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি শিবগঞ্জ পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টিলাগড় পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘আমি কে তুমি কে, হাদি হাদি’, ‘আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’ এবং ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’—এসব স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।


শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেটের সদস্য আবু ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে ও মো. মুহিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন ছাত্র-জনতার বিপ্লবের এক নির্ভীক কণ্ঠস্বর। তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করে গণআকাক্ষাকে স্তব্ধ করার অপচেষ্টা চলছে। অবিলম্বে এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ও খুনিদের গ্রেফতার করতে হবে। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও সংহতি প্রকাশ করেন জেলা স্বেচ্ছাসেবক দল নেতা দিপক রায়, তসলিম উদ্দিন, জুনেদ আরমান, সাজ্জাদুর রহমান সাজু, জামাল উদ্দিন, রেজাউল করিম রুবেল, আবু বক্কর সিদ্দিকী, সুমন আহমদ, সাহেদুর রহমান পিন্টু, মুশফিকুর রহমান মনি, রাশেদ আহমদ সাদ্দাম, কামরান আহমদ কামান, মনিরুজ্জামান মিজান, শায়েস্তাউর রহমান শাইস্তা, নিজাম উদ্দিন টিপু, হিলাল উদ্দিন শিপু, আছনাত উদ্দিন জাহিন, সোহাগ আহমদ শুভ, রাহী আহমদ, ফয়সল আহমদ, রনি আহমদ, মুন্না প্রমুখ।


সমাবেশ থেকে সিলেটের শান্ত পরিবেশ বজায় রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের দমনে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

এই সম্পর্কিত আরো

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী

শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের