শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে বেসরকারি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে জামালগঞ্জ উপজেলায় বেসরকারি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে আনন্দ শিশু কানন ও সাচনা বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। সাচনা বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হল সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাকর মজুমদার। কেন্দ্র প্রধানের দায়িত্বে ছিলেন আনন্দ শিশু কাননের অধ্যক্ষ শামীমা সুলতানা।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ জরিনা আক্তার বিনা, পলক উসমানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মল্লিকা চক্রবর্তী, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তার হোসেন, অরুপ নারায়ণ তালুকদার, মেহেরুল ইসলাম, বিধান চৌধুরী, মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট শিক্ষকমণ্ডলী। এ সময় জামালগঞ্জ কিন্ডারগার্টেনের শিক্ষক আলী আমজদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ বছর আনন্দ শিশু কানন, জামালগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুল, চাইল্ডকেয়ার কিন্ডারগার্টেন এবং সৃজনী বিদ্যাপীঠ (সুনামগঞ্জ)—এই চারটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা কেন্দ্রজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের আওতায় অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের পাশাপাশি তাদের প্রতিযোগিতামূলক মনোভাব ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সম্পর্কিত আরো

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী

শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের